Wednesday, April 22, 2026
HomeJust Inবলিউডে জনপ্রিয়তা, সাহসী ফটোশুট, বারবার বিতর্ক, জীবন চিত্রনাট্যের ক্লাইম্যাক্সে মমতা কুলকার্নি কি...

বলিউডে জনপ্রিয়তা, সাহসী ফটোশুট, বারবার বিতর্ক, জীবন চিত্রনাট্যের ক্লাইম্যাক্সে মমতা কুলকার্নি কি সন্ন্যাসের পথে?

ওয়েব ডেস্ক: বলিউডের চোখ ধাঁধানো গ্ল্যামার। হিন্দি সিনেমায় জনপ্রিয়তা। টপলেস ফটোশুট। বারবার বিতর্ক। ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠের সঙ্গে সম্পর্ক। আচমকাই নিরুদ্দেশ। দেশত্যাগ। স্বামীর সঙ্গে দুহাজার কোটি টাকার মাদক চক্রে নাম জড়ানো। ক্লাইম্যাক্সে মহাকুম্ভের মহা আশ্রয়ে গেরুয়া পোশাক। সিনেমার পরিপূর্ণ চিত্রনাট্যের চেয়ে কোনও অংশে কম নয় বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নির জার্নির। জীবন খাতার শেষ পাতায় কি অবশেষে সন্ন্যাসিনী হওয়া লেখা নব্বইয়ের দশকের হার্টথ্রব অভিনেত্রীর? স্পিরিচুয়াল পাবলিসিটি (Publicity) না কি সত্যিই আধ্যাত্মিকতার (Spiritual Journey) পথে রূপান্তর? অভিনেত্রী মমতা কুলকার্নিকে (Mamta Kulkarni) নিয়ে বিভিন্ন সময় বিতর্ক হয়েছে। সাহসী দৃশ্যে ফটোশ্যুট করে ঝড় তুলেছিলেন সেই নব্বইয়ের দশকের শুরুর দিকে। অ্যান ইভনিং ইন প্যারিসে শর্মিলা ঠাকুরের সেই সময়ের আধুনিক পোশাকের চেয়ে মমতা কুলকার্নির ওই সাহসী ফটোশুট নব্বইয়ের দশকে ঝড় তুলেছিল বলিউডের অন্দরেও। শাহরুখ, সলমন, আমির খানের নায়িকা থেকে দাউদ ইব্রাহিমের ডান হাতের বান্ধবী হওয়া। কখনও আচমকাই নিরুদ্দেশ হয়ে যাওয়া। বারবার বিতর্কে। কোটি কোটি টাকার মালকিন সেই মমতা কুলকার্নি শুক্রবার আচমকাই গেরুয়া পোশাক পরে আধ্যাত্মিকতার বার্তা দিয়ে একটি ভিডিও শেয়ার করে চর্চায় এসেছেন।

মহাকুম্ভে (Mahakumbh 2025) মৌনী অমাবস্যায় স্নান করে আগামী ২৯ জানুয়ারি থেকে ১০ দিনের আধ্যাত্মিক জার্নি শুরু করতে চলেছেন মমতা। প্রয়াগরাজ থেকে যাবেন বারাণসী। সেখানে কাশী বিশ্বনাথের মন্দির দর্শন করবেন। তারপর যাবেন অযোধ্যা। করবেন পিতৃ তর্পণও। ইতিমধ্যে তিনি প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন। এখন যে বিষয় সবাই জানতে চাইছেন, এরপর কি পাকাপাকিভাবে আধ্যাত্মিকতায় মনোনিবেশ করবেন অভিনেত্রী? সেই বিষয়ে অভিনেত্রী অবশ্য কিছু জানাননি। তবে অনেকে এও বলতে শুরু করেছেন পাবলিসিটির জন্য এসব করছেন। এবারের মহাকুম্ভে জনপ্রিয় অ্যাঙ্করকে গেরুয়া পোশাক পরে পাবলিসিটি করতেও দেখা গিয়েছে। অবশ্য অভিনেতা সইফ আলি খানকে ছুরি মারার ঘটনাতেও নেট দুনিয়ায় অনেকে মন্তব্যে করেছেন প্রচারের জন্য এসব করা হচ্ছে।

আরও পড়ুন: কেমন লাগল ছবি, বিনোদিনী থিয়েটারে হাজির রুক্মিণী

১৯৯২ সালে তিরঙ্গা দিয়ে বলিউডে যাত্রা শুরু মমতার। অশান্ত, আশিক আওয়ারা, ওয়াক্ত হামারা হ্যায়ের মতো সিনেমা তাঁকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। ১৯৯৩ সালে ম্যাগাজিনের ফটোশ্যুটে টপলেস হয়ে বিতর্কে জড়ান তিনি। শোনা যায় যে ঘটনায় বলিউড সেসময় একটু বাঁকা চোখেই দেখিছল তাঁকে। দাউদ ইব্রাহিমের ডান হাত ছোটা রাজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। ২০১৫ সালে তাঁর স্বামী ভিকি গোস্বামীর সঙ্গে মাদক চালানেও নাম জড়ায়। পরে আদালত থেকে ছাড় পেয়েছেন অবশ্য সেই মামলায়। ২০০০ সালে মমতার দেশ ছেড়ে যাওয়াও অনেককে অবাক করেছিল। সেই তিনি এবার সন্ন্যাসী, যোগিনী। মহাকুম্ভে ভক্তরা আসেন ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে। সাধু সঙ্গ করে জীবনের মোক্ষ লাভ করতে। ত্যাগের পথে জীবনকে পরিচালনা করতে। আআইটি বাবার মতো বেশ কয়েকজন এবছর সন্ন্যাসী হয়ে খবরের শিরোনামে এসেছেন। ইতিমধ্যে ত্যাগের প্রতীক গেরুয়া বসন ধারণ করেছেন ডাকসাইটের এই অভিনেত্রী। এখন মহাকুম্ভের পুণ্যধারা তাঁকে কোন পথে বইয়ে নিয়ে যায় সেটাই দেখার।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker