Saturday, June 13, 2026
HomeScrollনিকাশি ব্যবস্থার উন্নয়নে পুরসভায় বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক  

নিকাশি ব্যবস্থার উন্নয়নে পুরসভায় বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক  

কলকাতা: শহর কলকাতার (Kolkata) নিকাশি ব্যবস্থাকে আরও উন্নত ও সময়োপযোগী করে তোলার লক্ষ্যে এবার বিশেষজ্ঞ কমিটির সহযোগিতা নিতে চলেছে কলকাতা পুরসভা (Kolkata Corporation)।

আজ বুধবার দুপুরে কলকাতা পুরসভায় মেয়র ফিরহাদ হাকিমের (Mayor Firhad Hakim) নেতৃত্বে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বৈঠক হতে চলেছে। আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) বিশেষজ্ঞরা এই বৈঠকে উপস্থিত হবেন। তাঁরা নিকাশি ব্যবস্থাকে কীভাবে উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে, দ্রুত জল নিষ্কাশনের মাধ্যমে কলকাতা শহরের মানুষকে জলযন্ত্রণা থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়, সে বিষয়ে মতামত দেবেন।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ পুলিশের ভিডিওতেও ‘ছি ছি রে ননী’!  

মেয়র ফিরহাদ হাকিমের পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার নিকাশি বিষয়ের মেয়র পারিষদ তারক সিং (Tarak Singh)। উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার পুরো কমিশনার ধবল জৈন, নিকাশি বিভাগের ডিজি সহ উচ্চপদস্থ আধিকারিকরা।

স্বল্পবৃষ্টিতে শহর কলকাতার টালা থেকে টালির একাধিক অংশে জল জমে যাওয়ার যন্ত্রণার হাত থেকে শহরবাসীকে মুক্তি দেওয়ার লক্ষ্যে এদিনের এই বৈঠক অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। শীতকাল বিদায়ের মুখে। বর্ষাকাল আসতে এখনও মাস চার-পাঁচেক, এই সময়ে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ অনুযায়ী কাজকর্ম সম্পন্ন হলে জলযন্ত্রণার হাত থেকে খানিকটা রেহাই পাবে শহরবাসী।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d