Friday, July 17, 2026
HomeScrollগোরক্ষকদের গণপিটুনির মামলা ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট!  

গোরক্ষকদের গণপিটুনির মামলা ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট!  

নয়াদিল্লি: দিল্লিতে বসে গোরক্ষকদের (Gorakshak) প্রতিটি গণপিটুনির ঘটনায় আদালতের হস্তক্ষেপ করা অসম্ভব জানিয়ে মামলা ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। গরু পাচার ও গো-নিধন বন্ধ করতে স্বঘোষিত গোরক্ষকদের হামলা ও গণপিটুনি বন্ধ ও নিয়ন্ত্রণ করার দাবিতে মামলা হয়েছিল। এমন অপরাধে যুক্ত থাকার অভিযোগে সম্পত্তি ধ্বংসের বিষয়টিও মামলায় অন্তর্ভুক্ত।

দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ (Division Bench) জানাল, দিল্লিতে (Delhi) বসে এমন বিচ্ছিন্ন সব ঘটনার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ করা সুপ্রিম কোর্টের পক্ষে বাস্তবোচিত নয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিত প্রতিটি ক্ষেত্রে সাধারণত আলাদা হয়। আবার রাজ্য ভিত্তিতে তার প্রকৃতি অন্যরকম হতে পারে। আর বাড়ি ভাঙা সংক্রান্ত অভিযোগ সেই রাজ্যের সম্পর্কিত কর্তৃপক্ষের কাছে করা যেতে পারে। তবে মনে রাখতে হবে, গোমাংস সম্পর্কিত বিষয়টিও রাজ্য ভিত্তিতে আলাদা। কিছু রাজ্যে গোমাংস গ্রহণ অত্যন্ত স্বাভাবিক।

আরও পড়ুন: বীরেন সিংয়ের কট্টর সমালোচক মণিপুরের প্রবীণ সাংবাদিকের অপহরণ

তাহসিন পুনাওয়ালা মামলায় গণপিটুনির ঘটনায় কীভাবে, কেমন পদক্ষেপ করা যাবে সেই প্রসঙ্গে এই আদালতের বিস্তারিত নির্দেশ আছে। বেশ কিছু রাজ্যের সুরক্ষা সংক্রান্ত আইনে বিচারপতি বি আর গভই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করতে নারাজ। আদালতের অভিমত, ১৩টি রাজ্যের এমন আইনের বিচার করা সঠিক হবে না। সম্পর্কিত রাজ্যের হাইকোর্টে (High Court) এজন্য আবেদন করা যায়।

মামলাকারীর সওয়াল ছিল, গাড়ি আটকানো, গাড়িতে গরু থাকলে তা পাচারের জন্য নিয়ে যাওয়ার অভিযোগ তোলা হচ্ছে। সাধারণ মানুষকে এজন্য পুলিশি ক্ষমতা দেওয়া হচ্ছে। রাজ্য প্রশাসনের এই দৃষ্টিভঙ্গির বিচার হওয়া দরকার। আদালতের প্রাসঙ্গিক পর্যবেক্ষণ ও অভিমত কার্যকর ভূমিকা নিতে পারে। ১৩টি রাজ্যে এমন আইন আনা হয়েছে বলে জানান মামলাকারী।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot