Monday, June 15, 2026
HomeScrollজাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে গ্রেফতার ৪ পঞ্চায়েত কর্মী

জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে গ্রেফতার ৪ পঞ্চায়েত কর্মী

নদিয়া: কয়েক হাজার জাল সার্টিফিকেট (Nadia Fake Certificates) দেওয়ার অভিযোগ পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় সরকারি দুই আধিকারিক-সহ গ্রেফতার ২ পঞ্চায়েত কর্মী। ধৃতদের শুক্রবার রানাঘাট আদালতে পেশ করা হয়। ঘটনাটি বগুলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের। বগুলা দু’নম্বর পঞ্চায়েতে ৪৮৮৮টি জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে সরকারি দুই আধিকারিক-সহ দুই পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে। পঞ্চায়েতে আর্থিক দুর্নীতি ও জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে একজন স্থায়ী কর্মী-সহ তিন অস্থায়ী কর্মীকে গ্রেফতার করা হয়। অভিযোগ ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বগুলা দুই নাম্বার গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে। সেই সময় ব্যাপক দুর্নীতি হয়েছে বলেই দাবি করেন রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস। দুর্নীতির দায়ে পঞ্চায়েত সেক্রেটারি সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের শুক্রবার রানাঘাট মহকুমা আদালতে তোলে হাঁসখালি থানার পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এর আগেই একাধিকবার অভিযোগ উঠছিল বিভিন্ন দুর্নীতির। এবার জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ ছাড়াও রয়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ উঠেছে। আর এই দুর্নীতির কারণে গ্রেফতার হয় বগুলা দুই নাম্বার গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি প্রকাশ রায় সহ তিনজন। হাঁসখালি থানার পুলিশ দুর্নীতি ও জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে মোট চারজনকে গ্রেফতার করেছে। এই ঘটনা নিয়ে বগুলা দুই নাম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মিতা বিশ্বাস বর্মন জানান পুলিশ পুলিশের মত কাজ করবে এ বিষয়ে আমার কিছু বলার নেই। এ ব্যাপারে হাসখালি পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পী বিশ্বাস বলেন মোট ৪৮৮৮টি ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরি করা হয়েছে । যেটা কোনওভাবেই সম্ভব নয়।

আরও পড়ুন:বীরভূমে উদ্ধার একই পরিবারের তিন জনের রক্তাক্ত দেহ

এত শিশু জন্ম হয় কীভাবে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। তাহলে কি হাসপাতালে প্রতি মানুষের আত্মা নেই, তাহলে কি বাড়িতে সন্তান জন্ম নিয়েছে? যেখানে একটা পঞ্চায়েতের একটা গ্রামে বছরের তিনটের থেকে চারটে শিশু জন্মায় সেক্ষেত্রে এই বিপুল শিশু জন্মের যে সার্টিফিকেট তৈরি হয়েছে তার সম্পূর্ণ জাল । সরকারি নথিতে ছাড়া ব্লক জুড়েও এত শিশু জন্মায়নি। সাংবাদিকরা সভাপতিকে প্রশ্ন করেন তাহলে কি হাসপাতালে প্রতি মানুষের আস্থা নেই বলেই কি বাড়িতে সন্তান জন্ম নিয়েছে ? এই প্রশ্নের উত্তরের সভাপতি বলেন আমরা আশা কর্মী হেলথ সেন্টার এমনকি বগুলা গ্রামীণ হাসপাতালে নথিতে এর এক তৃতীয়াংশ শিশুর জন্মের নথি পাইনি । জাল নথি করার অভিযোগ এই পঞ্চায়েতের চারজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি চান পুলিশ প্রশাসন করা হাতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।

এ ব্যাপারে হাঁসখালির বগুলা দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বলেন সম্পূর্ণ দু’নম্বরই করে জাল জন্ম সার্টিফিকেট করা হয়েছে । তিনি বলেন শুধু চারজনকে গ্রেফতার করলে হবে না এর সাথে গ্রাম পঞ্চায়েতের প্রধান কেউ গ্রেফতার করতে হবে। কারণ তিনি তার অফিসে জাল জন্ম সার্টিফিকেটের ব্যাপারটা এড়িয়ে যেতে পারেন না। পাশাপাশি তিনি বলেন এর পেছনে যদি কংগ্রেস, তৃণমূল, সিপিএম, বিজেপির যে দলের লোকই থাক না কেন তাদেরকেও গ্রেফতার করতে হবে । তবে আঠারো মাসে ৪৮৮৮টি জন্ম সার্টিফিকেট জাল করা হয়েছে তার প্রমাণ হাসখালি থানার পুলিশ পেয়েছে । একজন অভিযোগ করেছেন তার ভিত্তিতেই সরকারি চারজন কর্মচারী গ্রেফতার হয়েছেন । চার অভিযুক্তকে আজ রানাঘাট আদালতে তোলা হয়েছে

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d