Saturday, June 6, 2026
HomeScrollবাইপাসের স্বাস্থ্য পরীক্ষা করতে চলেছে খড়্গপুর আইআইটি

বাইপাসের স্বাস্থ্য পরীক্ষা করতে চলেছে খড়্গপুর আইআইটি

কলকাতা: এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করতে চলেছে কলকাতা পুরসভা। উল্টোডাঙা থেকে দক্ষিণে কামালগাজির প্রায় ৩২ কিলোমিটার টানা বাইপাস। এই বাইপাসের দরুন বহু নিত্যযাত্রীদের বেড়েছে সুবিধাও। যার জেরে প্রতিদিনই এই বাইপাসের রাস্তা ব্যস্ত থাকে। তবে শুধুমাত্র ব্যস্তই নয়, এই বাইপাসের রাস্তা কিন্তু দুর্ঘটনাপ্রবণও। আর এই গোটা বাইপাসের দায়িত্বভার কলকাতা পুরসভার। তবে এবার কলকাতা পুরসভার তরফ থেকে গ্রহণ করা হতে চলেছে বিশেষ উদ্যোগ। করানো হতে চলেছে বাইপাসের স্বাস্থ্য পরীক্ষা। জানা যাচ্ছে, এই বাইপাসের স্বাস্থ্য পরীক্ষা করতে চলেছে খড়্গপুর আইআইটি।

আরও পড়ুন: মমতার নেতৃত্বে আগামী সপ্তাহে বসতে চলেছে তৃণমূলের দলীয় সভা

গোটা বাইপাসের কোন কোন রাস্তা মূলত বিপজ্জনক তা জানা নেই কলকাতা পুরসভারও। তবে উল্টোডাঙা থেকে কামালগাজি এলাকা পর্যন্ত ব্ল্যাক স্পট খুঁজে বের করতেই আইআইটি খড়্গপুরের দ্বারস্থ হয়েছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই এই বিষয়ে আইআইটি খড়্গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ভার্গব মৈত্রর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে পুরসভার রোড বিভাগ। তৈরি করা হয়েছে একটি চুক্তিও।

জানা যাচ্ছে, আগামী বুধবার থেকে শুরু হবে এই সমীক্ষার কাজ। আর তারপর ঠিক করা হবে বাইপাসে গাড়ির সর্বোচ্চ স্পিড কত রাখতে হবে। জানা যাচ্ছে, বিমানবন্দরমুখী যানবাহনকে দ্রুত নির্বিঘ্নে পৌঁছে দিতে কলকাতা পুলিশ ও পুরসভার তরফ থেকে এই বিশেষ উদ্যোগ।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini