Saturday, July 25, 2026
Homeবিনোদনএইচএমভি স্টুডিওতে 'সলিল অ্যাট হান্ড্রেড' ক্যালেন্ডার প্রকাশ

এইচএমভি স্টুডিওতে ‘সলিল অ্যাট হান্ড্রেড’ ক্যালেন্ডার প্রকাশ

কলকাতা:  দমদমের ঐতিহাসিক এইচ.এম.ভি স্টুডিও(HMV Studio)-তে প্রকাশিত হলো বাংলার সুরসম্রাট সলিল চৌধুরী(Salil Chowdhury) স্মরণে ক্যালেন্ডারে ‘সলিল অ্যাট হান্ড্রেড'(Salil At Hundred)। উপস্থিত ছিলেন সলিল কন্যা অন্তরা চৌধুরী, দেবজ্যোতি মিশ্র, রকেট মন্ডল, সৌম্য দাশগুপ্ত ও অন্যান্যরা।

এক সময় হিজ মাস্টার্স ভয়েস(এইচ.এম.ভি) ছিল ভারতীয় সঙ্গীতের পীঠস্থান। গ্রামোফোন এর সামনে বসে থাকা ‘নিপার’ যেমন তার মাস্টার এর কন্ঠ শুনতো, গ্রামোফোন ডিস্কে প্রজন্মের পর প্রজন্ম, বেশ কিছু দশক ধরে একই ভাবে সঙ্গীত জগতের বহু মাস্টার্সদের গান শুনেছেন। কিন্তু শুনতে গেলে তো গানকে আগে রেকর্ড করতে হবে। সেই কাজটা ভারতের যে যে প্রান্তে হতো, তার মধ্যে অন্যতম দমদমের এই এইচ.এম.ভি রেকর্ডিং স্টুডিও। এখন যা সারেগামা ইন্ডিয়া লিমিটেড।

অসংখ্য কালজয়ী গানের জন্ম এই রেকর্ডিং স্টুডিওতেই । এই বছর কিংবদন্তি সুরকার -গীতিকার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ। সেই উপলক্ষে সেরাম গ্রুপ নিবেদন করলেন ‘সলিল অ্যাট হান্ড্রেড’ এক বিশেষ দেওয়াল ক্যালেন্ডার। উদ্যোগে দ্যা ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির কর্ণধার সুদীপ্ত চন্দ। সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ  উপলক্ষে সেরাম গ্রুপ নিবেদন করল ‘সলিল অ্যাট হান্ড্রেড’ এক বিশেষ দেওয়াল ক্যালেন্ডার।

বাংলার এহেন কোনো শিল্পী নেই যিনি এই ফ্লোরে রেকর্ডিং করেননি। সঙ্গীত শিল্পীদের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, চিত্র পরিচালকদের মধ্যে সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ সহ আরো অনেকে, সুরকারদের মধ্যে নচিকেতা ঘোষ, সুধীন দাশগুপ্ত, সলিল চৌধুরী এর কথা তো অনস্বীকার্য।

 

এবছরের ক্যালেন্ডারে আছে সলিল চৌধুরী সুরারোপিত বেশ কিছু জনপ্রিয় এবং জনপ্রিয় নয় এমন হিন্দী এবং বাংলা ছায়াছবির বুকলেট কভার, পোস্টার, তৎকালীন এইম.এম.ভি-এর দমদম স্টুডিওতে সলিল চৌধুরীর গান রেকর্ডিং এর বেশ কিছু মুহূর্ত। সাগর সেন, বনশ্রী সেনগুপ্ত, দেবজ্যোতি মিশ্র, অন্তরা চৌধুরী সহ সলিল চৌধুরীর বেশ কিছু কম বা নাদেখা ছবি। ক্যালেন্ডারে বুকলেট দিয়ে সহযোগিতা করেছেন বিশ্বাস নেরুরকার, কলকাতার দেবাশীষ মুখোপাধ্যায়, পরমানন্দ চৌধুরী।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99