Monday, March 2, 2026
HomeScrollট্রাম্পের নেতৃত্বে কাজ করতে রাজি: জেলেনস্কি

ট্রাম্পের নেতৃত্বে কাজ করতে রাজি: জেলেনস্কি

ওয়েব ডেস্ক: আমেরিকা সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ভর্ৎসনার মুখে পড়েছিলেন ভোলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। তবু তাঁর নেতৃত্বের অধীনেই কাজ করতে চান ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সংঘাতের একদিন পরেই জেলেনস্কি জানালেন, রাশিয়ার (Russia) বিরুদ্ধে চলা যুদ্ধ বন্ধ করতে এবং শান্তি ফেরাতে ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বের অধীনে কাক করতে তিনি প্রস্তুত।

লন্ডনে ইউরোপের দেশগুলির সঙ্গে বৈঠকের কিছু পরে জেলেনস্কি বললেন, “আমরা কেউই অন্তহীন যুদ্ধ চাই না। স্থায়ী শান্তি আনতে আমরা যত দ্রুত সম্ভব সমঝোতার টেবিলে আসতে চাই। ইউক্রেনীয়দের থেকে বেশি করে শান্তি আর কেউ চায় না। স্থায়ী হয় এমন শান্তি আনার জন্য আমি এবং আমার দল প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বের অধীনে কাজ করতে রাজি আছি।”

আরও পড়ুন: ভায়া পাকিস্তান তুরস্কের ড্রোন বাংলাদেশে? মোতায়েন ভারত সীমানায়

ওভাল অফিসে জেলেনস্কিকে একপ্রকার অপদস্থ করেছিলেন ট্রাম্প এবং তাঁর ডেপুটি জেডি ভান্স (JD Vance)। এরপরে ইউক্রেনে সমস্ত সামরিক সাহায্য বন্ধ করে দেন মার্কিন প্রেসিডেন্ট যাতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করে দেন জেলেনস্কি। হোয়াইটহাউস জানিয়ে দেয়, এই নির্দেশ ন্যস্ত থাকবে যতদিন না শান্তিচুক্তির জন্য ইউক্রেন উদ্যোগ না নেয়।

তবে জেলেনস্কির পাশে আছে ইউরোপ (Europe)। ইউক্রেনকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার (Kier Starmer)। লন্ডনে ১৮টি মিত্র দেশের বৈঠক হয়েছিল গত সপ্তাহান্তে। সেই বৈঠকের পর জেলেনস্কি জানান, শান্তির সম্ভাব্য শর্তাবলি ঠিক করতে ইউরোপের সঙ্গে আলোচনা করছেন তিনি। সেই সব শর্ত পাঠানো হবে আমেরিকার কাছে। সোশ্যাল মিডিয়ায় জেলেনস্কির বার্তা, “আমাদের শান্তি চাই, অন্তহীন যুদ্ধ নয়।”

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola