Sunday, May 31, 2026
HomeScrollহাইওয়েতে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ৩, মাঝরাতে বর্ধমানে হুলুস্থুল কাণ্ড

হাইওয়েতে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ৩, মাঝরাতে বর্ধমানে হুলুস্থুল কাণ্ড

পূর্ব বর্ধমান: ডাকাতির (Robbery) পরিকল্পনা বানচাল করল পুলিশ (Police)। জাতীয় সড়কে ডাকাতি করার আগেই পুলিশের জালে ধরা পড়ল তিন দুষ্কৃতী। শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল বর্ধমান (Bardhaman) থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে এসকে শহীদ (২৪) বর্ধমান শহরের মিরচোবা দক্ষিণ পাড়ার বাসিন্দা, অজয় ​​বাগদী (২৪) এবং মুন্সি আলিমুল হাকিম (২৪)- দু’জনেই খন্ডঘোষ থানার বেরুগ্রামের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান সর্টার পিস্তল, একটি গুলি, লাইলন দড়ি ও লাঠি। ধৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রুজু করে শনিবার বর্ধমান জেলা আদালতে পাঠায় পুলিশ।

আরও পড়ুন: কল আছে জল নেই! মিড ডে মিল রান্নায় ভরসা পুকুর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে যে, শুক্রবার রাতে বর্ধমানের ১৯নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বর্ধমান ম্যারেজ হলের কাছে জনা দশেক দুষ্কৃতি জোড়ো হয়েছে ডাকাতির উদ্দেশ্যে। খবর পেয়ে পুলিশের বিশেষ বাহিনী অভিযান চালালে বাকিরা চম্পট দেয়। তবে তিনজনকে পাকড়াও করে পুলিশ। তল্লাশি চালালে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে, তারা জাতীয় সড়কে চলাচল করা গাড়িতে ডাকাতি করে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে অন্যান্য থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO