Friday, July 17, 2026
HomeScrollব্যবহার করা যাবে না লাউড স্পিকার, মিছিলের অনুমতি দিয়ে নির্দেশ হাইকোর্টের

ব্যবহার করা যাবে না লাউড স্পিকার, মিছিলের অনুমতি দিয়ে নির্দেশ হাইকোর্টের

কলকাতা: যাত্রাপথ কাঁটছাঁট করে বিজেপির মিছিলের (BJP Rally) অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। হিন্দু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে মুখ্য নির্বাচনী আধিকারিকের মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিজেপির দেওয়া রুট অনুমোদন পেল না আদালতে।বিজেপির মিছিলের রুট পরিবর্তন করল হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ দেন, আজ বুধবার বেলা চারটে থেকে ছটার মধ্যে মিছিল করতে হবে। মুরলীধর সেন লেন থেকে যোগাযোগ ভবন – কে সি দাস – ওয়াই চ্যানেলে শেষ হবে মিছিল। সেখান থেকে দশ জনের প্রতিনিধিদল জাতীয় নির্বাচন কমিশনের অফিসে চিফ ইলেক্ট্ররাল অফিসারের কাছে ডেপুটেশন দেবে। মিছিলের লোক সংখ্যাও বেধে দেন বিচারপতি। হ্যান্ড মাইক এর ব্যবহার করা যাবে। ওয়াই চ্যানেলে কোনরকম সভা করা যাবে না নির্দেশ আদালতের।

আরও পড়ুন: এখনই অর্জুন সিংয়ের গ্রেফতারি নয়, জানাল কলকাতা হাইকোর্ট

বুধবার দুপুর ২টো থেকে বিজেপির অভিযান ছিল। কিন্তু বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় সময়সূচি পিছিয়ে দেওয়া হয়। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশে জানিয়েছেন, বিকেল ৪টের থেকে ৬টার মধ্যে শেষ করতে হবে কর্মসূচি। মিছিলে কোনও লাউড স্পিকার বাজানো যাবে না। মিছিলে অংশগ্রহণ করতে পারবেন ১০০০ জন। মিছিল শেষ হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে ২০০ মিটার দূরে। এর পর ১০ জনের প্রতিনিধিদল গিয়ে স্মারকলিপি জমা দেবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে আরও বলেন, ৬৫ ডেসিবেলের বেশি শব্দ হয় এরকম স্পিকার ব্যাবহার করা চলবে না। শুধু মিছিল করা যাবে। ওয়াই চ্যানেলে মিছিল শেষের পর কোনো সভা করা যাবে না।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot