Wednesday, July 22, 2026
HomeScrollনাড্ডার সতর্কবাণী তোয়াক্কা না করেই আবার মুখ খুললেন ধনখড়

নাড্ডার সতর্কবাণী তোয়াক্কা না করেই আবার মুখ খুললেন ধনখড়

[h_news]

ওয়েব ডেস্ক: জেপি নাড্ডার (JP Nadda) সতর্কবাণীকে তোয়াক্কা না করে আবার মুখ খুললেন উপরাষ্ট্রপরি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। মঙ্গলবার ফের তিনি বলেন যে, ভারতে সংসদই (Member Of Parliament) সর্বোচ্চ। ধনখড়ের কথায়, “নির্বাচিত সাংসদ ও বিধায়করাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী।” দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের এক সম্মেলনে উপরাষ্ট্রপতি বলেছেন, সংবিধান রক্ষার দায় নির্বাচিত জনপ্রতিনিধিদেরই।

সম্প্রতি, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সুপ্রিম কোর্টের (Supreme Court) ১৪২ নম্বর অনুচ্ছেদের ক্ষমতাকে ‘পারমাণবিক ক্ষেপণাস্ত্র’-র সঙ্গে তুলনা করেন। এরপর বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে প্রশ্ন তোলেন, “যাঁরা আপনাদের নিয়োগ করেছেন, তাঁদেরই নির্দেশ দিতে পারেন কীভাবে?” আরেক বিজেপি নেতা দীনেশ শর্মা আবার বলেন, “রাষ্ট্রপতি হলেন ‘সুপ্রিম’, তাঁকে কেউ চ্যালেঞ্জ করতে পারেন না।”

আরও পড়ুন: মেয়র নির্বাচন থেকে সরল আপ, দিল্লিতে এবার ট্রিপল ইঞ্জিন সরকার

এই নিয়ে চূড়ান্ত সমালোচনা শুরু হলে জেপি নাড্ডা এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, “এই মন্তব্যগুলির সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। আমরা তা সম্পূর্ণরূপে খারিজ করছি। বিজেপি সর্বদা বিচারব্যবস্থাকে সম্মান করেছে এবং করবে।” তিনি আরও জানান, বিচারব্যবস্থা গণতন্ত্রের একটি অপরিহার্য স্তম্ভ এবং বিজেপি সেই সত্যকে বিশ্বাস করে।

অর্থাৎ, এই বিষয়ে নাড্ডা সাফ বলে দেন যে, দীনেশ ও নিশিকান্ত-র কথা তাঁদের নিজস্ব, দলের এতে সমর্থন নেই। কিন্তু তা সত্ত্বেও ধনখড় আবার বললেন যে, একমাত্র সংসদেরই সব ক্ষমতা। এবার প্রশ্ন উঠছে, ধনখড়ের পিছনে কার শক্তি কাজ করছে। যদিও এর উত্তর আপাতত অমিল। হয়তো আগামী সময়ে বিজেপির অন্দরের এই খবরও সামনে আসবে।

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99