Thursday, July 2, 2026
HomeScrollকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানা, মৃত ২৭ পর্যটক

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানা, মৃত ২৭ পর্যটক

ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরের পহেলাগাঁওয়ে রিসর্টে জঙ্গি হামলায় (Jammu kasmir Terror Attack) মৃত ২৭ পর্যটক।তাঁদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা বাকিরা পর্যটক। ওই সময় ওই স্থানে প্রায় ৩০০-৪০০ লোক উপস্থিত ছিল। মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার (Pahalgam Tourist Attack) ঘটনা ঘটে। বৈসারণ এলাকায় পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা।

পহেলগাঁও থেকে সাড়ে তিন কিলোমিটার উঁচুতে অবস্থিত বৈসরণ ভ্যালি। জানা যাচ্ছে যে জায়গায় হামলা চালানো হয়েছিল সেখানে কোনও গাড়ি পৌছয় না। সবুজে ঘেরা বৈসরন উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন পর্যটকরা। সেখানে জঙ্গি হামলার শিকার হতে হল। সূত্রের খবর, সশস্ত্র সন্ত্রাসবাদীরা পর্যটকদের এক এক জনের নাম জিজ্ঞাসা করে গুলি করেছে। হামলাকারীদের হাতে একে-৪৭ -এর মতো কোনও অস্ত্র ছিল। প্রায় ৫০-৬০ রাউন্ড গুলি চালায় তাঁরা। প্রায় ৫-১০ মিনিট গুলি চলে থাকতে পারে।

আরও পড়ুন: ভূস্বর্গ ভয়ঙ্কর! প্রধানমন্ত্রীর নির্দেশে জম্মু-কাশ্মীরে যাচ্ছেন অমিত শাহ

ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনা পরেই এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অবিলম্বে উপত্যকায় যাওয়ার জন্য শাহকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পহেলগাঁওয়ে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই কাশ্মীরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রীনগরে নেমেই সোজা রাজভবনে এসেছেন। আধিকারিকরা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে শাহের বৈঠক করার কথা আছে। পাশাপাশি পহেলগাঁওয়ে যাচ্ছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও।

অন্য খবর দেখুন 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO