Tuesday, July 14, 2026
Homeমাওয়াঘাট স্টাইলে বাড়িতেই বানিয়ে নিন ইলিশের মুড়ো ভর্তা

মাওয়াঘাট স্টাইলে বাড়িতেই বানিয়ে নিন ইলিশের মুড়ো ভর্তা

ওয়েব ডেস্ক: আসছে বর্ষাকাল। আর বর্ষা মানেই বাজারে ইলিশের ছড়াছড়ি। এই মুহূর্তে বাজারে ইলিশের দাম আকাশ ছোঁয়া। কিন্তু গরম ভাতে ইলিশ পড়লে কি আর কারোর কথা মাথায় থাকে? ইলিশ ভাজা যেমন সুস্বাদু, তেমনই সুস্বাদু বেগুন-বড়ি দিয়ে পাতলা ঝোল। তবে ইলিশ মাছের প্রতিটা পিস খেলেও মাথাটি কিন্ত অবহেলিত থাকে। অনেকেই লেজের পিস খেতে চান না। এবার থেকে আর ইলিশের মাথা ফেলবেন না। বানিয়ে ফেলুন ইলিশ মাছের মুড়ো ভর্তা (Ilish Mach Er Bharta)। জেনে নিন রেসিপি (Recipe)।

কী কী লাগে?
ইলিশ মাছের মুড়ো, নুন, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ও রসুন কুচি, হলুদ, শুকনো লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো, ধনেপাতা ও লেবুর রস।

আরও পড়ুন: রসে বশে জমে যাক জামাইষষ্ঠী, শাশুড়ি তাক লাগান মিষ্টি খাইয়ে

কীভাবে বানাবেন?
ইলিশ মাছের মুড়ো ভর্তা বানাতে প্রথমেই ইলিশ মাছে হালকা নুন মাখিয়ে মিনিট দশ রেখে দিন। সর্ষের তেলে হালকা করে মুড়ো ভেজে নিন যাতে ইলিশের মাথাগুলো গলে না যায়। এবার কড়াইতে দিয়ে দিন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ও রসুন কুচি। হালকা বাদামি হয়ে যাওয়া অবধি ভাজুন। এরপর একে একে দিন হলুদ, নুন ও শুকনো লঙ্কাগুঁড়ো। চাইলে অল্প ধনেগুঁড়োও দিতে পারেন।

ভাজা মাথা ঠান্ডা হলে হাত দিয়ে বা শিলনোড়ায় চটকে নিন। চটকে নেওয়া মাছ পেঁয়াজ ভাজার মিশ্রনে ভালো করে মেশান। হালকা আঁচে নাড়তে থাকুন যতক্ষণ জল শুকিয়ে আসে। কাঁচা সর্ষের তেল, ধনেপাতা ও লেবুর রস দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশ মাছের মুড়ো ভর্তা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot