Monday, February 16, 2026
Homeদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছুঁই ছুঁই

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছুঁই ছুঁই

ওয়েব ডেস্ক: করোনার (Corona) কড়াল গ্রাসে ফের জেরবার হচ্ছে দেশের মানুষ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের (Affected) সংখ্যা। ভয় বাড়ছে জনমনে। আগেই দেশে করোনা আক্রান্তের (Covid-19) সংখ্যা সাড়ে ছয় হাজারের গণ্ডি ছাড়িয়েছিল। আর এবার দেশে কোভিড আক্রান্তের (Covid-19) সংখ্যা গিয়ে দাঁড়ালো ৬৮১৫। অর্থাৎ ছয় হাজারের গন্ডি পার করে সাত হাজার ছুঁই ছুঁই আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩২৪ জন।

গোটা দেশে আক্রান্তের নিরিখে কেরল (Kerala) রয়েছে শীর্ষ তালিকায়। সেই রাজ্যে করোনায় আক্রান্ত মোট ২০৫৩ জন। তবে শুধু আক্রান্তের সংখ্যা নয়, জনমনে আতঙ্ক বাড়ছে মৃত্যুর সংখ্যা দেখেও। জানা গিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে (Covid19) প্রাণ হারিয়েছেন ৩ জন। কেরলের (Kerala) পরই নাম রয়েছে গুজরাতের (Gujrat)। সে রাজ্যে আক্রান্ত মোট ১১০৯ জন। তৃতীয় স্থানে নাম রয়েছে বাংলার (West Bengal)। পশ্চিমবঙ্গে (West Bengal)আক্রান্তের সংখ্যা ৭৪৭। তবে স্বস্তি এটাই যে বাংলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের হদিশ মেলেনি।

আরও পড়ুন: “ভারত এখন আগের ভারত নেই,” পাকিস্তানকে হুঁশিয়ারি জয়শঙ্করের

তালিকায় নাম রয়েছে দিল্লি (Delhi), মহারাষ্ট্র (Maharastra), কর্নাটক (Karnatak), উত্তরপ্রদেশ (Uttarpradesh) ও তামিলনাড়ুর (Tamilnadu)। রাজধানী দিল্লিতে (Delhi) আক্রান্ত ৬৯১ জন। তবে রাজধানীতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তের খবর মেলেনি। মহারাষ্ট্রে (Maharastra) আক্রান্তের সংখ্যা ৬১৩। সে রাজ্যে নতুন করে আক্রান্ত ৬ জন। কর্ণাটকে (Karnatak) গত দুই দিন আগে আক্রান্তের সংখ্যায় পতন দেখা গেলেও সেই রাজ্যে ফের মাথাচারা দিয়ে উঠছে করোনা। গত ২৪ ঘন্টায় সে রাজ্যে আক্রান্ত ১৩৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫৫৯।

যোগী রাজ্য উত্তরপ্রদেশে আক্রান্ত মোট ২২৫ জন। তবে স্বস্তি সে রাজ্যে কারণ নতুন করে আক্রান্তের হদিস মেলেনি। পাশাপাশি, তামিলনাড়ুর খবরও বেশ স্বস্তির কারণ সে রাজ্যে সুস্থতার হার বেশ ভালো, গত ২৪ ঘন্টায় ১২ জন সুস্থ হয়েছে। নতুন করে কারোর শরীরে ভাইরাসের হদিশ মেলেনি। আক্রান্তের সংখ্যা ২০৭।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর ডিরেক্টর জেনারেল রাজীব ভাল জানান “দক্ষিণ এবং পশ্চিম ভারত থেকে পাওয়া নমুনার জিনোম সিকোয়েন্সিং করে জানা গিয়েছে, এটি ওমিক্রনেরই একটি ভ্যারিয়েন্ট।”

দেখুন অন্য খবর

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot