HomeScroll'আমার ছেলে হয়ে গিয়েছে জনগণের ছেলে', এখনও চা-চপ বিক্রী করেই দিন কাটাচ্ছেন...
Birbhum

‘আমার ছেলে হয়ে গিয়েছে জনগণের ছেলে’, এখনও চা-চপ বিক্রী করেই দিন কাটাচ্ছেন বিধায়কের বাবা

এখন তাঁর প্রার্থনা ছেলে যেন গরিবের পাশে দাঁড়ায়

ওয়েব ডেস্ক : ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। এই প্রথমবার বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। বীরভূমের (Birbhum) সাঁইথিয়া বিধানসভাও বিজেপির (BJP) ঝুলিতে গিয়েছে। দীর্ঘদিনের বিধায়িকাকে পরাজিত করেছেন বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা (Krishna Kanta Saha)। কিন্তু ছেলে বিধায়ক হলেও, বাবা আনন্দ সাহা এখনও বিক্রি করছেন চা, চপ ডিম সহ আরও অনেক কিছু। আর বিষয়টি নজর কেড়েছে এলাকাবাসীর।

দোকানে আসা এক ক্রেতা বলেছেন, এই ছবি বর্তমান সমাজে বিরল। এতদিন কেউ পঞ্চায়েত সদস্য বা প্রধান হলে তাঁর পরিবারের চালচলন নদলে যেত। সেখানে একজন বিধায়কের বাবা মাটিতেই পা রেখেছেন। এটিকে বাহবা জানিয়েছেন তিনি।

আারও খবর : তারকেশ্বরে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল

এ নিয়ে বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহার (Krishna Kanta Saha) বাবা আনন্দ সাহা বলেছেন, ছেলে বিধায় হয়েছে সে মানুষের জন্য কাজ করবে তাতেই আমি খুশি। তবে যেদিন থেকে সে বিধায়ক হয়েছে সেদিন থেকে সে আর আমার ছেলে নই সে জনগণের ছেলে। গরিব খেটে খাওয়া মানুষদের উপর যাতে করে, সেটাই ছেলের কাছ থেকে চান তিনি।

সঙ্গে জানিয়েছেন, তাঁর এই দোকান পূর্ব পুরুষের। সেই থেকেই আমি এই দোকান চালাচ্ছি। ১০ জনের সঙ্গে দেখা হয় কথা হয় সুখ-দুঃখের গল্প হয়। আর অতীতটাও সর্বক্ষণ সঙ্গী হিসেবে থাকে। যতদিন শরীর তাঁর সাথ দেবে ততদিন এই দোকান চালাবেন বলে জানিয়েছেন।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News