Thursday, July 16, 2026
HomeScrollরাজ্য জয়েন্টে প্রথম কলকাতার শাশ্বত, সাফল্যের রহস্য কী জানেন?
WBJEE Result Out

রাজ্য জয়েন্টে প্রথম কলকাতার শাশ্বত, সাফল্যের রহস্য কী জানেন?

জয়েন্টে প্রথম সল্টলেকের শাশ্বত!পছন্দের খেলা-দাবা

কলকাতা: চলতি বছরের পরীক্ষার মাত্র ২৫ দিনের মধ্যেই প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) ২০২৬-এর ফল। এ বছর মেধাতালিকার শীর্ষে রয়েছেন সল্টলেকের (Saltlake) শাশ্বত বন্দ্যোপাধ্যায় (WBJEE 2026 Topper Sashwata Banerjee)। দ্রুত ফলপ্রকাশের পাশাপাশি কাউন্সেলিং প্রক্রিয়াও চলতি মাসের শেষের দিকে শুরু হতে পারে বলে জানা গিয়েছে (WBJEE Result Out)। রাজ্যের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি ও আর্কিটেকচার পাঠক্রমে ভর্তির অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় এ বছর প্রথম দশে জায়গা করে নিয়েছেন কলকাতা ও জেলার একাধিক কৃতী পড়ুয়া। জয়েন্টে প্রথম সল্টলেকের শাশ্বত ব্যানার্জি। গর্বিত কলকাতা। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে নজির গড়লেন কলকাতার সল্টলেক সেক্টর-২-এর বাসিন্দা শাশ্বত ব্যানার্জি।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে নজির গড়লেন কলকাতার সল্টলেক সেক্টর-২-এর বাসিন্দা শাশ্বত ব্যানার্জি।সিবিএসই বোর্ডে দ্বাদশে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৯৬.২ শতাংশ। তার আগে ICSE বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় তিনি ৯৭.৬ শতাংশ নম্বর পেয়েছিলেন। আর রাজ্য জয়েন্টে (WBJEE) একেবারে প্রথম স্থান পেলেন তিনি। ফল প্রকাশের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসের আবহ পরিবারে। এই সাফল্য নিয়ে শাশ্বত নিজেও কিছুটা বিস্মিত। ফলাফল ঘোষণার পর শাশ্বত জানান, এই সাফল্য তাকে রীতিমতো চমকে দিয়েছে।

আরও পড়ুন: তৃণমূলের অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ নিয়ে মুখ খুলতে নারাজা অরূপ, তবে কি মমতার হাত ছাড়ছেন?

রাজস্থানের কোটার অনন্তপুরে অবস্থিত নালন্দা অ্যাকাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র শাশ্বত। ছোট থেকেই অঙ্কের প্রতি বিশেষ ভালোবাসা ছিল তাঁর। সেই ভালোবাস তাঁকে এগিয়ে দিয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের পথে। ভবিষ্যতে দেশের কোনও স্বনামধন্য প্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (EE) নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে শাশ্বতর। তাঁর পরিবারেও রয়েছে শিক্ষার পরম্পরা। তাঁর বাবা শান্তনু বন্দ্যোপাধ্যায় অর্থপেডিক সার্জেন, মা এমিলি বন্দ্যোপাধ্যায় শিশুরোগ বিশেষজ্ঞ। শাশ্বতর দুই দাদুই ছিলেন ইঞ্জিনিয়ার।ছোট থেকে পড়াশোনার পাশাপাশি খেলা নিয়েও তাঁর আগ্রহ ছিল। দাবা খেলতে ভীষণ ভালোবাসেন শাশ্বত। বিশেষ করে স্পিড চেসের প্রতি তাঁর আগ্রহ ক্রমশ বাড়ছে। এছাড়াও ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন এবং সাঁতারেও সমান উৎসাহ রয়েছে জয়েন্টে প্রথম হওয়া এই ছাত্রের। অবসরে পছন্দ রহস্য গল্প পড়া। প্রিয় গোয়েন্দা চরিত্রের তালিকায় রয়েছে শার্লক হোমস, ফেলুদা এবং পোয়ারো।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot