কলকাতা: মেসি-কাণ্ডে অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar PS) সশরীরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। বৃহস্পতিবার সকালে সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। তারপর থেকে কখনও আলিপুর, কখনও রাসবিহারী তো কখনও রবীন্দ্র সরোবর। সকাল থেকেই লুকোচুরি করছিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করেছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর, যাতে ছবি না তোলা হয়। আর তাতেই টান টান উত্তেজনা চলল সকাল থেকে দুপুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে আপনি আছেন এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন “আমি এখন কিছু বলব না।” তৃণমূলের অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করতে বলেছেন কেন? প্রশ্নের জবাবে প্রাক্তন বিধায়কের দাবি, কোষাধক্ষ্য পদ থেকে তাঁকে দল সরিয়ে দিয়েছে দল। তিনি জানান, এই প্রসঙ্গে পরে সাংবাদিক বৈঠক করে সব জানাবেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আস্থাভাজন যদি ৩-৪ জন থেকে থাকতেন, তাঁদের মধ্যে অরূপ বিশ্বাস ছিলেন একজন। এবার কি মমতাকে চাপে ফেলার চেষ্টা করছেন সেই অরূপই?তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে চেয়ে ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি অরূপ বিশ্বাসের। ১২ জুন, ব্যাঙ্কে পাঠানো চিঠিতে নিজেকে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে দাবি করেছেন অরূপ। চিঠিতে সংসদীয় ও পরিষদীয় দলে ভাঙনের কথা উল্লেখ করা হয়েছে।দলের তহবিল কার হাতে থাকবে,তা নিয়েও তৈরি হয়েছে জটিলতা, আর সেই বিষয়টি উল্লেখ করেই অ্যাকাউন্টটি ফ্রিজ করার আবেদন জানিয়েছেন তিনি।সূত্রের খবর, অরূপের চিঠিতে মান্যতা দিচ্ছে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কারণ ৫ জুন থেকে তৃণমূলের কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে শুভাশিস চক্রবর্তীকে।
আরও পড়ুন: রবিবার ভোর চারটে থেকে মিলবে মেট্রো, কতক্ষণ পর পর মিলবে পরিষেবা?
এদিন মেসি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর উত্তর ছিল “বিচারাধীন বিষয়। আমি এখন কিছু বলব না, পরে সব বলব। মেসির খেলা দেখা প্রসঙ্গেও একই ভাবে প্রশ্ন এড়িয়ে গিয়ে অরূপ বিশ্বাস বলেন, “আমি এখন কিছু বলব না।” এদিন দেখা যায়, আলিপুর জাজেস কোর্টের মধ্যে কার্যত ঘেরাও হয়ে ছিলেন অরূপ বিশ্বাস। একদিকে আইনজীবীর চেম্বারে বসে অরূপ বিশ্বাস, অফরদিকে বাইরে ডিম হাতে নিয়ে তুমুল বিক্ষোভ দেখায় আইনজীবীদের একাংশ। এরই সঙ্গে প্রাক্তন মন্ত্রীকে চোর স্লোগান দেয় আইনজীবীদের একাংশ। কলকাতা পুলিশের গাড়ি আলিপুর জাজেস কোর্টের ওই চেম্বার অবধি নিয়ে আসা হয়। সেই বিক্ষোভকে সরিয়ে, অরূপ বিশ্বাসকে নামিয়ে ভিতর থেকে বাইরে আনা হয় ।ওই মুহূর্তটুকুর মধ্যেই অব্যহত ছিল ডিম ছোঁড়ার চেষ্টা। যদিও নিরাপদভাবে দ্রুত গাড়ির ভিতরে অরূপ বিশ্বাসকে পৌঁছে দেয় পুলিশ।







