কলকাতা: জল জীবন মিশন (Jal Jeevan Mission) নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।” কল থেকে জল পড়ছে নাকি তা এলাকায় এলাকায় গিয়ে পরিদর্শনে জেলাশাসকদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন বিভিন্ন জেলার জেলাশাসকরাও। সেই বৈঠকেই উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী এ রাজ্যে জলজীবন মিশনের কাজ নিয়ে বলেই সূত্রের খবর। ”
পশ্চিমবঙ্গ জল জীবন মিশনের কাজের অনেক প্যারামিটারে পিছিয়ে রয়েছে। এগুলিকে আপনাদের সক্রিয় করতে হবে।” জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নবান্ন থেকে বলেন, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী। বৈঠক জেলাশাসকদের মাঠে- ময়দানে পরিদর্শনের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। “কল থেকে জল পড়ছে নাকি সেটা আপনারা এলাকায় এলাকায় গিয়ে দেখুন। শুধু লাইন বসালেই হবে না। সাধারণ মানুষ জল পাচ্ছে নাকি সেটাও দেখতে হবে।” কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর উপস্থিতিতেই জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বলে সূত্রের খবর। নবান্নে আজ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে আসেন। প্রায় এক ঘন্টা ধরে এই বৈঠক চলে বলেই নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুন: তণমূলের অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ নিয়ে মুখ খুলতে নারাজা অরূপ, তবে কি মমতার হাত ছাড়ছেন?







