Thursday, June 18, 2026
Homeসুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীর দখল করার, মন্তব্য মমতার

সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীর দখল করার, মন্তব্য মমতার

কলকাতা: রাজ্য বিধানসভার (West Bengal Assembly) বাদল অধিবেশনে পেহলগা হামলা থেকে পুলওয়ামায় জঙ্গি হানার ঘটনা নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমকে শ্রদ্ধা জানাতে রাজ্য বিধানসভায় মঙ্গলবার বিশেষ প্রস্তাব পেশ করা হয়েছে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে পুলওয়ামা হামলার প্রসঙ্গ তুলে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। তাঁর খোঁচা, ”নির্বাচন আসলেই একটা পুলওয়ামা করতে হবে! এটা যেন না হয়। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “পাক অধিকৃত কাশ্মীর দখল করার সুযোগ ছিল। আমরা দখল করতে পারতাম। ভারত সরকার আরও স্ট্রং রোল প্লে করুক।

মঙ্গলবার বিধানসভায় মমতা বক্তব্য রাখার আগে মোদি-মোদি স্লোগান ওঠে। তারপর বক্তব্য রাখতে ওঠে মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীরা যখন সরব, তখন তারই মাঝে মমতা বলেন,’ভোট এলেই ‘পুলওয়ামা’ যেন করতে না হয়!’ মমতা প্রশ্ন তোলেন ,’ জঙ্গিরা কী ভাবে ঢুকল? বিএসএফ, সিআইএসএফ কী করছিল? তারা কতদিন থেকে ছিল, কোথা থেকে এল, মেরে দিয়ে চলে গেল… একজনকেও ধরা গেল না কেন?’ একই সঙ্গে তাঁর বার্তা,’ এই সময়ই তো সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীর দখল করার। কেন করা হল না?’ মুখ্যমন্ত্রীর কথায়, সেনাদের সম্মান জানিয়ে, জন্মভূমিকে শ্রদ্ধা জানিয়েও বলব, কেন্দ্র সরকারের আরও স্ট্রং হওয়া উচিত ছিল।

আরও পড়ুন: ‘ধর্মের ভিত্তিতে কোনও ওবিসি সংরক্ষণ নয়’, স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী

অন্য খবর দেখুন 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto