Saturday, June 20, 2026
Homeদমদমে গুলিবিদ্ধ পানশালায় ম্যানেজার, ঘটনায় গ্রেফতার ১

দমদমে গুলিবিদ্ধ পানশালায় ম্যানেজার, ঘটনায় গ্রেফতার ১

কলকাতা: দমদমে (DumDum) গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পানশালা ম্যানেজার (Shoot Bar Manager Dumdum)। পুলিশ তদন্তে নেমে এক দুষ্কৃতীকে আটক করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, পানশালায় মদ্যপান নিয়ে বচসা, তার জেরেই পানশালার ম্যানেজারকে গুলি করার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রুদ্র নামে পানশালার ম্যানেজার।

জানা গিয়েছে, দমদমের মাঠকল এলাকায় ওই পানশালা আছে। সূত্রের খবর, শুক্রবার মধ্যরাতে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে এক পানশালায় মদ্যপান করছিলেন স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠ বিটু দাস নামে এক দুষ্কৃতি। সেই সময় পানশালার কর্মীদের সঙ্গে তার বচসা বাধে।ক্রমেই দুষ্কৃতীরা উত্তেজিত হয়ে পড়ে। বন্দুক বার করে ভয় দেখাতে থাকে দুষ্কৃতীরা। সেসময় সেখানে যান পানশালার ম্যানেজার পিন্টু রুদ্র। এরপরেই তাকে পানশালা থেকে বের করে দেওয়া হয়। তারপরেই বিটু পানশালার ম্যানেজারকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে গুলি করে। এরপরেই চম্পট দেয় সেখান থেকে সে। ঘটনার খবর পেয়েই পৌছায় দমদম থানার পুলিশ। তড়িঘড়ি পুলিশ পানশালার ম্যানেজারকে আশঙ্কাজনক উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন: মহেশতলা কাণ্ড, সরানো হল SDPO-কে, IC বদল রবীন্দ্রনগরে, নতুন দায়িত্বে কে?

সূত্রের খবর, পিন্টু রুদ্রের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। দমদম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় ২ থেকে ৩ রাউণ্ড গুলি চলে। ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞসাবাদ করা হচ্ছে বলে খবর। বাকিদের খোঁজে তল্লাশি এই ঘটনায় বিটুর এক আত্মীয় সহযোগীকে আটক করেছে দমদম থানার পুলিশ। ধৃতকে শনিবার ব্যারাকপুর আদালতে তোলা হবে। তাকে হেফাজতে নিয়ে বিটুর সন্ধান চালানো হবে বলে পুলিশ সূত্রে খবর।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto