Monday, March 16, 2026
Homeসাড়ে পাঁচ ঘণ্টা পর খুলল এসএসসিতে আবেদনের লিঙ্ক

সাড়ে পাঁচ ঘণ্টা পর খুলল এসএসসিতে আবেদনের লিঙ্ক

কলকাতা: অবশেষে খুলল এসএসসিতে (School Service Commission) নিয়োগের আবেদনপত্র দেওয়ার লিঙ্ক। নির্দিষ্ট সময়ের সাড়ে ৫ ঘণ্টা পর সচল লিঙ্ক। বিকেল ৫টা থেকে লিঙ্ক চালুর কথা ছিল। সেই লিঙ্ক চালু হল সোমবার রাত সাড়ে ১০টায়। নবম-দশম, একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে লিঙ্ক। লিঙ্কের মাধ্যমে নিয়োগ-আবেদন। SSC-র ওয়েবসাইট মারফত আবেদন করতে পারবেন আবেদনকারীরা। প্রযুক্তিগত কারণেই লিঙ্ক খুলতে দেরি, দাবি এসএসসির।

নির্দিষ্ট সময়ের সাড়ে পাঁচ ঘন্টা বাদে অর্থাৎ প্রায় রাত সাড়ে ১০টার পর খুলল শিক্ষক নিয়োগ পরীক্ষার ফর্ম ফিলাপের জন্য স্কুল সার্ভিস কমিশনের সাইট। ‌ এসএসসি সূত্রের খবর টেকনিক্যাল সমস্যার কারণেই এই দেরি। শিক্ষক মহলের প্রশ্ন ১৬ দিনের বেশি সময় পেয়েছে তাও কেন তৈরি ছিল না এসএসসি। ফর্ম ফিলাপে রাজি নন যোগ্য শিক্ষক-শিক্ষিকা সংগঠনগুলির।একটি সংগঠন আজ বিধানসভা অভিযান করে। অন্য একটি সংগঠন কয়েকদিন ধরে অনশনে বসেছে বিকাশ ভবনের সামনে। যাদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আন্দোলন নিয়ে মতভেদ থাকলেও দ্বিতীয়বার পরীক্ষা দিতে চায় না সব সংগঠনের ‘যোগ্য’-রা। স্কুল সার্ভিস কমিশনকে এবার বিশেষ গুরুত্ব রাজ্যের। নিয়োগের জন্য এসএসসিকে এবার বাড়তি গুরুত্ব দিতে চাইছে রাজ্য। সোমবার থেকেই অনলাইনে ফর্ম ফিলাপ শুরু করছে স্কুল সার্ভিস কমিশন।

আরও পড়ুন: খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী, কী কী নির্দেশ

অন্য খবর দেখুন 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88