Wednesday, May 20, 2026
Home“কোনও যুদ্ধবিরতি নয়,” ট্রাম্পের দাবিকে নস্যাৎ করে হুঁশিয়ারি ইরানের

“কোনও যুদ্ধবিরতি নয়,” ট্রাম্পের দাবিকে নস্যাৎ করে হুঁশিয়ারি ইরানের

ওয়েব ডেস্ক: সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করেন, ইজরায়েল (Israel) ও ইরান (Iran) ‘সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ’ যুদ্ধবিরতিতে (Ceasefire) সম্মত হয়েছে। ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে তিনি লেখেন, “আমি উভয় দেশ, ইজরায়েল এবং ইরানকে অভিনন্দন জানাতে চাই। কারণ তাদের ‘১২ দিনের যুদ্ধ’ নামক সহনশীলতা, সাহস এবং বুদ্ধিমত্তার অবসান ঘটেছে।” কিন্তু ট্রাম্পের এই শান্তি প্রস্তাবকে উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকেই যুদ্ধে (Israel-Iran War) লিপ্ত হয়েছে উভয় দেশই।

এর মাঝেই ইরানের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল যে, ইজরায়েলের সঙ্গে কোনওরকমের যুদ্ধবিরতির চুক্তি করতে চায়না ইরানি সরকার। অর্থাৎ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘স্বঘোষিত যুদ্ধবিরতি’র প্রস্তাবকে এবার প্রকাশ্যে বুড়ো আঙুল দেখাল খামেনির দেশ। যুদ্ধ বন্ধের প্রসঙ্গে সম্প্রতি এক বিবৃতিতে ইরান জানিয়েছে, “এখনকার মতো ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনও চুক্তি করা হবে না।” তবে এই প্রথম নয়, ট্রাম্পের শান্তির বার্তা সামনে আসার পরই ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি দাবি করেন, “এখনও যুদ্ধবিরতি নিয়ে কোনও সমঝোতাই হয়নি।”

আরও পড়ুন: “এখনই যুদ্ধ বন্ধ করো,” ইজরায়েলকে হুমকি ট্রাম্পের

মঙ্গলবার সকাল থেকেই ইজরায়েলে হামলা শুরু করে ইরানি সেনা। মঙ্গলবার তেল আভিভে একাধিক মিসাইল হামলা চালানো হয় ইরানের তরফে যাতে ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিকে ইরানের এই হামলার জবাব দিয়েছে ইজরায়েলও। জানা গিয়েছে, তেহরান লক্ষ্য করে একাধিক মিসাইল ছঁড়েছে ইজরায়েল। অর্থাৎ, আজও যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে।

এর মাঝেই ইজরায়েলকে রীতিমতো হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার দুপুরের দিকে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ একটি পোস্ট করেন ট্রাম্প, সেই পোস্টে তিনি ইজরায়েলকে, ‘এখনই যুদ্ধ বন্ধ’ করার নির্দেশ দিয়েছেন। পোস্টে ট্রাম্প লেখেন, “বোমা ফেলা বন্ধ করো ইজরায়েল। যদি তোমরা এটা করো, তাহলে এটা হিংসা হিসেবে ধরে নেওয়া হবে। তোমাদের পাইলটদের তাড়াতাড়ি ফিরিয়ে আনো।”

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot