Tuesday, July 7, 2026
Homeবিহারে অসুস্থ তিন হাতি, ফিরিয়ে আনতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিহারে অসুস্থ তিন হাতি, ফিরিয়ে আনতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গের (West Bengal) কোনও হাতি (Elephant) যেন বেআইনিভাবে অন্য রাজ্যে (Other States) না যায়। রাজ্য সরকারকে (State Government) এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)। পাশাপাশি, বিহারে (Bihar) অত্যন্ত খারাপ অবস্থায় থাকা তিনটি হাতিকে (3 Elephant) অবিলম্বে রাজ্যে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে আদালত। মামলাকারীর অভিযোগ, বেআইনিভাবে ওই তিনটি হাতিকে পশ্চিমবঙ্গ থেকে বিহারে (West Bengal to Bihar) নিয়ে যাওয়া হয়েছে। তাই রাজ্যের মুখ্য বনপালকে অবিলম্বে বিহারের উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলে হাতিগুলিকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।

এই ব্যবস্থা গ্রহণে তৃতীয় কোনও পক্ষের সাহায্য বা হস্তক্ষেপ প্রয়োজন হলে, তা নেওয়া যাবে। পাশাপাশি, পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে বেআইনিভাবে কোনও হাতিকে যাতে নিয়ে যাওয়া না হয়, তা নিশ্চিত করার ব্যবস্থাও রাজ্যকে (State) করতে হবে। বিচারপতি রবি কিসান কাপুর ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের নির্দেশ, হাতিগুলিকে ফিরিয়ে আনার জন্য যে যাবতীয় খরচ হবে তা সম্পর্কিত পক্ষের কাছ থেকে রাজ্য আদায় করতে পারবে।

আরও পড়ুন:৩৪ বছর পর বজবজের রাজপথে টানা হবে জগন্নাথ দেবের রথ

উল্লেখ্য, ওই তিনটি হাতি নটরাজ সার্কাসে (Nataraj Circus) কাজ করত। সার্কাসে জন্তু-জানোয়ারের খেলা দেখানোয় নিষেধাজ্ঞা জারি হতে ওই সার্কাস উঠে যায়। ফলে সার্কাস কর্তৃপক্ষ ২০১৭ সালের ১২ অক্টোবর বিহারের গোপালগঞ্জ জেলার ডাংসিতে অবস্থিত সৎগুরু দরিয়া আশ্রমকে ওই তিনটি হাতি দান করে দেয়। সেই সূত্রে হেমতাবাদ থেকে হাতিগুলিকে বিহারের ওই আশ্রমে নিয়ে যাওয়া হয়।

মামলার জেরে ও আদালতের নির্দেশে গোপালগঞ্জের বনপাল আশ্রমে হাতিগুলি দেখতে যান। তারপরেই জানা যায়, হাতিগুলি সেখানে নেই। এমনকি ওই আশ্রমের অন্যতম দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিও নিখোঁজ। তদন্তে জানা যায়, ধর্মীয় কাজের জন্য হাতিগুলিকে অন্যত্র পাঠানো হয়েছে। কিন্তু ওই বনপাল অনেক চেষ্টা করেও সেগুলিকে নিজের হেফাজতে নিতে ব্যর্থ হন। অন্যদিকে জানা যায়, হাতিগুলির তিনটি পা চেন দিয়ে বেঁধে রাখার ফলে তাদের অবস্থা অত্যন্ত খারাপ। তাদের চামড়ায় রোগ দেখা দিয়েছে। ক্ষতও তৈরি হয়েছে। চিকিৎসা প্রায় বন্ধ। বরং বাণিজ্যিকভাবে তাদের ব্যবহার করা হচ্ছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে আশ্রম । এই প্রেক্ষাপটে হাতিগুলিকে রাজ্যে ফিরিয়ে এনে রাজ্যের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

দেখুন অন্য খবর

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d