Wednesday, May 20, 2026
Homeপ্রতীক ‘স্কুল ব্যাগ’, বিহারের সব আসনে লড়বে প্রশান্ত কিশোরের দল  

প্রতীক ‘স্কুল ব্যাগ’, বিহারের সব আসনে লড়বে প্রশান্ত কিশোরের দল  

ওয়েব ডেস্ক: এ বছরের অক্টোবর কিংবা নভেম্বর মাসে বিহারের বিধানসভা নির্বাচন (Bihar Assembly Elections 2025)। এ বছর সেই রাজ্যের ২৪৩টি আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) রাজনৈতিক দল জন সুরাজ (Jan Suraaj)। সেই দলের নির্বাচনী প্রতীক হিসেবে নির্বাচন কমিশনের অনুমোদন পেল ‘স্কুল ব্যাগ’ (School Bag)। মঙ্গলবার অনুমোদন পেল ওই প্রতীক।

প্রতীক কেন স্কুল ব্যাগ?

নির্বাচন কমিশনের (ECI) অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কিশোর বললেন, “আমাদের সমস্ত ফোকাস শিক্ষা এবং কর্মসংস্থানের উপর, সেই কারণেই স্কুল ব্যাগ আমাদের নির্বাচনী প্রতীক। লালু-নীতীশের ৩৫ বছরে শাসনে বিহারের শিশুদের পিঠ থেকে স্কুল ব্যাগ সরিয়ে নেওয়া হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে শ্রমের বস্তা।”

আরও পড়ুন: উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে বাস অলকানন্দা নদীতে পড়ে  নিখোঁজ ১০

ভোটকুশলী হিসেবে দেশের রাজনৈতিক আঙিনায় সুপরিচিত কিশোর মনে করছেন, দারিদ্র ঘোচাতে শিক্ষাই আসল চাবিকাঠি। তিনি বলেন, “বিহারে দারিদ্র ঘোচাতে শিক্ষাই সবথেকে বড় অস্ত্র।” তাঁর মতে, দলের প্রতীকই বলে দিচ্ছে, তাঁদের অগ্রাধিকার কোন বিষয়ে।

২০২৪ সালের অক্টোবর মাসে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছিল জন সুরাজ পার্টির। তার আগে দুই বছর ধরে বিহারে পদযাত্রা করেছিলেন প্রশান্ত কিশোর। রাজ্যের ২৪৩টি আসনেই তাঁর দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছিলেন তিনি। তবে কিশোরের দলের সামনে কঠিন লড়াই। বহু বছর ধরে রাজ্যে সুপ্রতিষ্ঠিত জনতা দল ইউনাইটেড (JDU), রাষ্ট্রীয় জনতা দল (RJD) এবং কংগ্রেসের (Congress) বিরুদ্ধে লড়াই করতে হবে।

দেখুন খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot