Tuesday, July 7, 2026
Homeমোমোয় কাঁচা আমের স্বাদ! বর্ষামুখর সন্ধ্যায় বানিয়ে ফেলুন চটজলদি

মোমোয় কাঁচা আমের স্বাদ! বর্ষামুখর সন্ধ্যায় বানিয়ে ফেলুন চটজলদি

ওয়েব ডেস্ক: বাইরে ঝমঝমে বৃষ্টি (Heavy Rain)। বেরোনোর কোনও উপায় নেই। এদিকে সন্ধ্যায় মন করছে এটা ওটা খাওয়ার। এমন সময়ে যদি একপ্লেট মোমো (Momo) পাওয়া যায় তাহলে তো আর কোনও কথাই নেই! এক প্লেট গরম গরম মোমো, ধোঁয়া ওঠা স্যুপ আর টক মিষ্টি চাটনি। আহা! জমে ক্ষীর বর্ষার সন্ধ্যাটা। চিকেন ও ভেজ মোমো (Chicken and Veg Momo) তো প্রায়ই খাওয়া হয়। বৃষ্টিমুখর সন্ধ্যায় যদি বাড়িতেই ভিন্ন স্বাদের মোমো (Homemade Momo) চটজলদি বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো? না না ভাইরাল গন্ধরাজ মোমোর (Gandharaj Momo) কথা বলছি না। বলছি কাঁচা আমের মোমো (Raw Mango Momo)। কি জিভে জল এসে গেলো তো? বাজারে কিন্তু এখনও কাঁচা আমের (Raw Mango) ভালোই চাহিদা রয়েছে। আর দেরি না করে বর্ষার সন্ধ্যা জমিয়ে ফেলুন কাঁচা আমের মোমো (Raw Mango Momo) বানিয়ে। জেনে নেওয়া যাক নতুন স্বাদের এই মোমো তৈরির রেসিপি (Recipe)।

কি কি উপকরণ লাগবে?

কাঁচা আমের মোমো তৈরি করতে লাগবে ২৫০ গ্রাম ময়দা, হাফ কাপ সাদা তেল, ২৫০ গ্রাম চিকেন কিমা, ১ চা চামচ আদা কুচি, ১ চা চামচ রসুন কুচি, ১ চা চামচ কাঁচা লঙ্কার কুচি, ২ চামচ ধনেপাতা কুচি, ১টা পেঁয়াজ কুচি, ১ চামচ কাঁচা আমের কুচি, ২ চামচ গ্রেট করা চিজ, স্বাদমতো নুন, ১ চা চামচ গোলমরিচের গুঁড়ো, ২ ফোঁটা সবুজ ফুড কালার।

আরও পড়ুন:রুটি-পরোটার সঙ্গে জমে যাবে টক-ঝাল দই লঙ্কার আচার

কীভাবে তৈরি করবেন জেনে নিন:

প্রথমে একটা পরিস্কার পাত্রে ২৫০ গ্রাম ময়দা ঢেলে নিয়ে তার মধ্যে তেল, নুন ও গরম জল দিয়ে ময়দা নরম করে মেখে নিতে হবে। এরপর সামান্য পরিমাণ ফুড কালার মিশিয়ে নিতে হবে। মনে রাখবেন ময়দা যেন শক্ত করে না মাখা হয়। ময়দা মাখা হয়ে গেলে তা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে।

এরপর অন্য একটি পরিস্কার পাত্রে চিকেনের পুরটা তৈরি করে নিতে হবে। পুর বানানোর জন্য চিকেন কিমার সঙ্গে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, পাকা আম কুচি, রসুন কুচি,গ্রেট করা চিজ, কাঁচা লঙ্কার কুচি স্বাদ মতো নুন, মরিচ দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। তারপর লুচির আকারে সেগুলি বেলে নিতে হবে। বেলে রাখা ময়দার মধ্যে চিকেনের পুর ভরে মোমো আকারে তৈরি করে নিতে হবে। এরপরে একটা বড় পাত্রে জল গরম করে তার উপর একটা ছোট ছিদ্রযুক্ত থালা ঢাকা দিয়ে তার উপর মোমোগুলি সাজিয়ে ভাপিয়ে নিতে হবে। ১৫ থেকে ২০ মিনিট সময় লাগবে।

শেষে টক মিষ্টি স্বাদের একটি চাটনি বানিয়ে নিতে হবে। লাগবে কাঁচা আম, ধনেপাতা, পুদিনাপাতা, কাঁচা লঙ্কা, নুন ও চিনি। এগুলি একসঙ্গে পিষিয়ে নিতে হবে। ব্যস রেডি চটপটা চাটনি। বর্ষামুখর একটা সন্ধ্যা এভাবেই উপভোগ করুন ভিন্ন স্বাদের কাঁচা আমের মোমো বানিয়ে।

দেখুন অন্য খবর

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d