Wednesday, May 20, 2026
Homeকমেডি শো-এর নয়া সিজনে কপিলের মোট আয় কত?

কমেডি শো-এর নয়া সিজনে কপিলের মোট আয় কত?

কলকাতা: শুরু হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ (Great Indian Kapil Show)-এর তৃতীয় সিজন। এই শোটির জন্যে সারাবছর অপেক্ষা করে থাকেন ভক্তরা। সেলিব্রিটি দের সঙ্গে কপিলের খুনসুটিই বেশি পছন্দ দর্শকদের। যাই হোক, চলতি সিজনে কপিল শর্মা (Kapil Sharma) শো-এর প্রথম অতিথি হয়েছিলেন সলমান খান। যিনি শোয়ে এসে নিজের নানা গোপণ তথ্য জানিয়ে গিয়েছেন।হাসির খোরাক আর তারকাদ্যুতির পাশাপাশি এবার চর্চার কেন্দ্রে কপিলের বিশাল অঙ্কের পারিশ্রমিক!

কপিলের শোয়ে প্রথম পর্বে সলমন খানের উপস্থিতিতে নয়া সিজনের প্রথম পর্বেই ‘সুপারহিট’। অভিনেতা মস্তিষ্কের জটিল সমস্যায় ভুগছেন। তবে পর্দার আড়ালে সবচেয়ে বড় চমক এক একটি এপিসোডের জন্য কপিল শর্মার পারিশ্রমিক নাকি ৫ কোটি টাকা! প্রথম সিজন থেকেই তিনি এই পরিমাণ পারিশ্রমিক নিয়ে আসছেন। প্রথম সিজনে মোট ১৩টি পর্বে তিনি ৬৫ কোটি টাকা আয় করেছিলেন। দ্বিতীয় সিজনেও তিনি তাঁর পারিশ্রমিক একই রেখেছেন। এবং তৃতীয় সিজনের জন্যও তার পারিশ্রমিক একই থাকবে। শোনা যাচ্ছে, এই শো-এর তিনটি সিজন মিলিয়ে কপিলের আয় প্রায় ১৯৫ কোটি টাকা! মানে এই শো থেকেই প্রায় ২০০ কোটি তুলে নিয়েছেন তিনি!

আরও পড়ুন:বৃষ্টি ভেজা পাহাড়ে একা মিমি

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot