Friday, June 12, 2026
HomeScrollস্পিনে বেসামাল ওয়েস্ট ইন্ডিজ! দ্বিতীয় টেস্টেও চালকের আসনে ভারত!
India Vs West Indies

স্পিনে বেসামাল ওয়েস্ট ইন্ডিজ! দ্বিতীয় টেস্টেও চালকের আসনে ভারত!

যশস্বী, গিলের দাপুটে ইনিংসের পর জাদেজা, কুলদীপের ঘুর্ণি! দিল্লি টেস্টে কতটা এগিয়ে ভারত?

ওয়েব ডেস্ক: দিল্লি টেস্টের (Delhi Test) প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও সেঞ্চুরির দেখা মিলল টিম ইন্ডিয়ার (India Vs West Indies) তরফে। এদিন দায়িত্ব নিয়ে শতরান করে দলকে ভালো জায়গায় পৌঁছে দেন অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ১৭৫ এবং শুভমনের অপরাজিত ১২৯ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৫১৮ রানে ডিক্লেয়ার করে টিম ইন্ডিয়া। জবাবে দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ১৪০। এখনও ৩৭৮ রানে পিছিয়ে ক্যারিবিয়ানরা।

দ্বিতীয় দিন সকালে ২ উইকেটে ৩১৮ রান নিয়ে খেলতে নামে ভারত। যশস্বী ও গিল শুরু থেকেই সাবলীলভাবে রান তুলছিলেন। কিন্তু গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান যশস্বী। ডবল সেঞ্চুরি থেকে মাত্র ২৫ রান দূরে থামে তাঁর ইনিংস। এরপর নীতীশ কুমার রেড্ডিকে নিয়ে ৯১ রানের জুটি গড়েন গিল। তবে ৪৩ রানে আউট হন নীতীশ। এরপর শুরু হয় গিল ও জুরেলের পার্টানারশিপ। কেরিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি করে শেষ পর্যন্ত ১২৯ রানে অপরাজিত থাকেন তিনি। জুরেল করেন ৪৪ রান। শেষমেশ ৫১৮ রানে ইনিংস ডিক্লেয়ার দেয় ভারত।

আরও পড়ুন: কবে হবে আইপিএলের নিলাম? জানা গেল দিনক্ষণ

জবাবী ইনিংসের শুরুতে সাবধান হয়ে খেলতে দেখা যায় ক্যারিবিয়ান ওপেনার জন ক্যাম্পবেল ও তেগনারিন চন্দ্রপলকে। প্রথম দিকটা সামলালেও সপ্তম ওভারেই রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ওপেনিং জুটিতে ফাটল ধরান। মাত্র ১০ রানে আউট হন ক্যাম্পবেল। তারপর আথানাজেকে সঙ্গে নিয়ে কিছুটা স্কোরবোর্ড সামাল দেন তেগনারিনন। তবে তাঁদের ৬৬ রানের জুটি ভাঙেন আবার জাদেজাই। চন্দ্রপল আউট হন ৩৪ রানে। কিছুক্ষণের মধ্যেই কুলদীপ যাদব আথানাজেকে ফেরান ৪১ রানে। পরের ওভারেই জাদেজা তুলে নেন অধিনায়ক রস্টন চেজের উইকেট— তিনি রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন।

দিনের শেষে ৩১ রানে অপরাজিত রয়েছেন শাই হোপ এবং ইমলাচ অপরাজিত রয়েছেন ১৪ রানে। ভারতের হয়ে জাদেজা নিয়েছেন ৩ উইকেট, কুলদীপ পেয়েছেন ১টি উইকেট।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d