Sunday, May 17, 2026
HomeBig newsনিম্নচাপের কারণে বাড়বে তাপমাত্রা! বৃষ্টি হবে?
Weather Update

নিম্নচাপের কারণে বাড়বে তাপমাত্রা! বৃষ্টি হবে?

শনিবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি নিম্নচাপ অঞ্চল!

ওয়েব ডেস্ক : নভেম্বরেই শীতের আমেজ গোটা বাংলা জুড়ে। ভোর ও রাতের দিকে ভালোই বোঝা যাচ্ছে শীত (Winter)। কিন্তু নিম্নচাপ অঞ্চলের কারণে বাড়তে চলেছে তাপমাত্রা। তবে নিম্নচাপের (Depression) কারণে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি কুয়াশাও বাড়বে বলে জানা যাচ্ছে।

হওয়া অফিস সূত্রে খবর, শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যা আগামী ২৪ ঘন্টার মধ্যে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর কারণে সক্রিয় হয়েছে পুবালি ও দখিনা বাতাস। এই নিম্নচাপ অঞ্চলের কারণে দক্ষিণ ও উত্তরবঙ্গে ঢুকতে শুরু করেছে জলীয় বাস্প। যার ফলে ইতিমধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আগামী শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে পারে আরও একটি নিম্নচাপ (Depression) অঞ্চল। ফলে জাঁকিয়ে শীত পড়তে আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে।

আরও খবর : পুলিশের নজরে আলিপুরদুয়ারে গজিয়ে ওঠা ‘ডান্স ট্রুপ

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই নিম্নচাপ অঞ্চলের কারণে আগামী তিন দিন দুই বঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। তবে তাপমাত্রা খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। শীতের আমেজ রাত ও ভোরের দিকে অনুভব হবে। আজ কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে।

এই নিম্নচাপ অঞ্চলের কারণে তাপমাত্রা বাড়ার পাশাপাশি কুয়াশাও বাড়বে। যার ফলে জেলার দিকে দৃশ্যমানতা কমে যেতে পারে। তবে বেলার দিকে উধাও হবে কুয়াশা। অন্যদিকে তাপমাত্রা বাড়ার কারণে অস্বস্তি অনুভূত হতে পারে। উত্তরবঙ্গে সকালের দিকে কুয়াশার দাপট বজায় থাকবে। কুয়াশার কারণে গাড়ি চলাচলে সমস্যা দেখা দিতে পারে। তবে নিম্নচাপের কারণে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto