Thursday, March 26, 2026
HomeBig newsআরও নামবে পারদ! বড়দিনেও চলবে শৈত্যপ্রবাহ? দেখুন বড় আপডেট
Weather Forecast

আরও নামবে পারদ! বড়দিনেও চলবে শৈত্যপ্রবাহ? দেখুন বড় আপডেট

এক ধাক্কায় পারদ পতন, কনকনে শীতে কাবু কলকাতা, বাকি কোন জেলায় কেমন ঠান্ডা?

কলকাতা: এক ধাক্কায় পারদ পতন (Temperature Drop)। শীতের (Winter) কামড় বঙ্গে। শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) নেমে এসেছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে বেশ কম। শুধু তাই নয়, দিনের তাপমাত্রাতেও রেকর্ড পতন দেখা গিয়েছে। শহরে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে ২০.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৫.৪ ডিগ্রি কম।

উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার দাপটে রাজ্য জুড়েই কনকনে ঠান্ডা। সকালে কুয়াশার দাপট স্পষ্ট। চলতি ডিসেম্বরে এই নিয়ে তৃতীয়বার পারদ নামল ১৪ ডিগ্রির ঘরে। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম থাকায় রাজ্যজুড়ে শীতের অনুভূতি জারি রয়েছে। নতুন সপ্তাহে কি পারদ আরও নামবে? বড়দিনে কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather Forecast)?

আরও পড়ুন: আগামী সপ্তাহেই SIR-এর হিয়ারিং শুরু

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই বড়দিনের আগে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের মতো পশ্চিমের জেলাগুলিতে প্রবল ঠান্ডা পড়বে। এই সব জেলায় তাপমাত্রা ১১ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। ২৬ ডিসেম্বরের পর তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ইতিমধ্যে জাঁকিয়ে শীত পড়েছে। বড়দিনেও একইরকম থাকবে উত্তরের আবহাওয়া। তরাই-ডুয়ার্স এলাকা আগামী কয়েকদিন সকালের দিকে ঘন কুয়াশায় ঢাকা থাকবে।

বড়দিনের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাই বড়দিনে (Christmas Weather)রাজ্যে শীতের প্রভাব আরও বাড়বে। সকালের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার আশঙ্কা রয়েছে, যা যান চলাচলে প্রভাব ফেলতে পারে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto