Thursday, March 26, 2026
HomeScrollপ্রয়াত ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত গায়ক প্রশান্ত তামাং!
Prashant Tamang passed away

প্রয়াত ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত গায়ক প্রশান্ত তামাং!

মাত্র ৪৩ বছর বয়সে এক অজানা জগতে পাড়ি দিলেন তিনি

ওয়েব ডেস্ক : সঙ্গীত জগতে শোকের ছায়া। প্রয়াত ইন্ডিয়ান আইডল’ (India Idol) সিজন-৩ বিজয়ী জনপ্রিয় গায়ক এবং অভিনেতা প্রশান্ত তামাং (Prashant Tamang)। রবিবার নয়াদিল্লিতে (New Delhi) নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ (Died) করেন বলে খবর। মাত্র ৪৩ বছর বয়সে এক অজানা জগতে পাড়ি দিলেন তিনি। তবে মৃত্যুর খবর সামনে এলেও, জন প্রিয় গায়কের পরিবারের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

সূত্রের খবর, সম্প্রতি তিনি অরুনাচল প্রদেশে এক শো করতে গিয়েছিলে। সেখান ফিরে এসেছিলেন দিল্লিতে। কিন্তু রবিবার নিজের বাড়িতেই আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে খবর। জানা যাচ্ছে, চলচ্চিত্র নির্মাতা রাজেশ ঘটানি জনপ্রিয় গায়কের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আরও খবর : মা হলেন অদিতি মুন্সী

উল্লেখ্য, দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন প্রশান্ত (Prashant Tamang)। কলকাতা পুলিশের এক সাধারণ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি। কিন্তু ছোট থেকেই গানের প্রতি তাঁর অগাধ টান ছিল। এর পরে ২০০৭ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ সিজন ৩-তে তিনি অংশগ্রহণ করেছিলেন। তাঁর গলায় গাওয়া বিভিন্ন গানে মুগ্ধ করেছিলেন অনেককে। রাতারাতি জাতীয় সঙ্গীত সেনসেশনে পরিণত হয়েছিলেন তিনি। নেপালি ভাষী এই শিল্পীর জনপ্রিয়তা শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না, নেপালেও তাঁর অগণিত অনুরাগী রয়েছে। বহু নেপালি গান বহু নেপালি গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।

তবে শুধু সঙ্গীত নয়। অভিনয়েও মুগ্ধ করেছিলেন দর্শকদের। ‘পাতাল লোক ২’ ওয়েব সিরিজে কাজ করেছিলেন তিনি। ‘গোর্খা পল্টন’, ‘পরদেশী’ এবং ‘পরদেশী ২’-এর মতো নেপালি ছবিতেও তিনি কাজ করেছিলেন। জনপ্রিয় শিল্পীর প্রয়াণে ভারতের পাশাপাশি নেপালের সাংস্কৃতিক মহলে নেমে এসেছে গভীর শোক।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto