ওয়েব ডেস্ক: শেষমেশ নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize) উঠল ট্রাম্পের হাতে। তবে নোবেল কমটি নয়, এক নোবেলজয়ী নিজে গিয়ে ট্রাম্পের (Donald Trump) হাতে তুলে দিলেন তাঁর নিজের পুরস্কার। আর মার্কিন প্রেসিডেন্টের এই নোবেল প্রাপ্তির নেপথ্যে রয়েছেন ভেনেজুয়েলার (Venezuela) বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো (Maria Corina Machado)। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পরেই তা হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি, এবার সেই ইচ্ছে পূরণও করে ফেললেন মাচাদো।
কিন্তু কেন নিজের নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে দিলেন মাচাদো? এর ব্যাখ্যায় নোবেলজয়ী রাজনীতিবিদ বলেন, ভেনেজুয়েলায় ‘স্বাধীনতা’ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত। উল্লেখযোগ্যভাবে, কয়েক দিন আগেই সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে বন্দি করে আমেরিকায় নিয়ে গিয়েছে মার্কিন সেনা। কট্টর মাদুরো-বিরোধী হিসেবে পরিচিত মাচাদো এই ঘটনাকে দেশবাসীর স্বাধীনতার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন।
আরও পড়ুন: অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার হোয়াইট হাউসে (White House) ট্রাম্পের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন মাচাদো। বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানান। এরপর সমাজমাধ্যমে একটি পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, “উনি দারুণ এক জন মহিলা। আমার কাজের জন্য মারিয়া ওঁর নোবেল শান্তি পুরস্কার আমাকে দিয়ে দিয়েছেন। পারস্পরিক শ্রদ্ধার একটা দারুণ নজির এটা। ধন্যবাদ মারিয়া।” ট্রাম্পের পোস্টের পর হোয়াইট হাউসের তরফেও জানানো হয়েছে, আপাতত নোবেল শান্তি পুরস্কারের পদক ট্রাম্পের কাছেই থাকবে।
দেখুন আরও খবর:







