HomeScrollSIR-এর হয়রানি! গণইস্তফা ৭০ BLO-র, নন্দীগ্রামে এ কী অবস্থা!
SIR

SIR-এর হয়রানি! গণইস্তফা ৭০ BLO-র, নন্দীগ্রামে এ কী অবস্থা!

১০৭ জন BLO-র মধ্যে বিডিও কাছে ইস্তফাপত্র জমা দেন ৭০ জন

পূর্ব মেদিনীপুর: এসআইআর (SIR) শুরু হওয়ার পর থেকেই প্রতিটি বুথে নির্ধারিত কাজ সম্পন্ন করে চলেছেন বিএলও’রা (BLO)। কিন্তু কাজের ধরন ও বারবার পরিবর্তিত নির্দেশিকার প্রতিবাদে মুখরিত হয়েছেন বিভিন্ন জেলার বিএলওরা। এবার সেই ছবি ধরা পড়ল নন্দীগ্রামে (Nandigram)। সেখানের দু’নম্বর ব্লকে গণইস্তফা (Mass Resignation) দিলেন ৭০ জন বিএলও। মোট ১০৭ জন বিএলওর মধ্যে এই ৭০ জন বিডিও কাছে নিজেদের ইস্তফাপত্র জমা দেন।

বিএলওদের অভিযোগ, শুরুতে তাঁদের দায়িত্ব ছিল ‘আনম্যাপড’ ভোটারদের ডেকে শুনানি নেওয়া এবং তথ্য যাচাই করা। সেই কাজ শেষ করার পর হঠাৎ করেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে নতুন নতুন নির্দেশ আসে। ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র নামে কোথাও বাবা-মায়ের নামের অমিল, কোথাও পরিবারের সদস্যসংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য পাঠানো হচ্ছে। এমনকি কারও ক্ষেত্রে বলা হচ্ছে তিন সন্তানের বদলে ছ’জন সন্তান রয়েছে, কিন্তু সেই অতিরিক্ত সদস্যরা কারা—তার কোনও লিংকেজ বা তথ্য বিএলও-দের দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: দেশছাড়া হতে হবে! SIR আতঙ্কে আত্মঘাতী তাঁত শ্রমিক

এর ফলে এলাকায় গিয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়ে চরম সমস্যায় পড়ছেন তাঁরা। অনেক ক্ষেত্রে মানসিক ও শারীরিক হেনস্থার শিকার হচ্ছেন বলেও দাবি বিএলওদের। তাঁদের বক্তব্য, অস্পষ্ট ও পরস্পরবিরোধী নির্দেশের কারণে মাঠে কাজ করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। বিএলওদের স্পষ্ট দাবি—হোয়াটসঅ্যাপে পাঠানো কোনও মৌখিক নির্দেশ তারা আর মানবেন না। বিডিও-র তরফে লিখিত ও স্পষ্ট নির্দেশিকা না পাওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। এই দাবিতেই নন্দীগ্রাম-২ ব্লকের ৭০ জন বিএলও একযোগে ইস্তফা দেন।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News