Wednesday, February 11, 2026
HomeScrollতৃণমূল সরকার 'নির্মম','নির্দয়', মালদহ থেকে আক্রমণ মোদির
Narendra Modi

তৃণমূল সরকার ‘নির্মম’,’নির্দয়’, মালদহ থেকে আক্রমণ মোদির

'কেন্দ্রের টাকা লুট করে তৃণমূলের লোকরা', আক্রমণ মোদির

ওয়েব ডেস্ক : ফের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার মালদহ (Malda) বন্দে ভারতের প্রথম স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন তিনি। পাশাপাশি একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা করেন তিনি। একই সঙ্গে একটি রাজনৈতিক সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে (TMC) আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। মোদি সভায় উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, তৃণমূল সরকারের কারণে আপনারা অনেক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সে কারণে, তৃণমূলকে ‘নির্দয়’ ও ‘নির্মম’ বলে আক্রমণ করছেন তিনি।

এদিন প্রধানমন্ত্রী মালদহ থেকে বলেন, ‘বাংলার সব গৃহহীনরা ঘর পান। নল থেকে সকলে জল পান, মুক্ত রেশন পান, যে যোজনা কেন্দ্র গরিবদের জন্য চালু করেছে, আমি চাই, বাংলার মানুষ তার সুবিধা পাক। এগুলি পাওয়ার আপনাদের অধিকার রয়েছে। কিন্তু তা পাচ্ছেন না। ‘ এর পরেই বলেন, ‘তৃণমূল সরকার (TMC) ‘নির্দয়’ ও নির্মম। যে টাকা বাংলার সরকারকে কেন্দ্র দেয় তা তৃণমূলের লোকজন লুট করে নেয়। তৃণমূলের লোকরাই গরিবদের শত্রু বলেও আক্রমণ করছেন তিনি। মোদি আরও বলেন, তৃণমূল সরকার আপনাদের কষ্ট নিয়ে চিন্তা করে না। বরং তারা তাঁদের নিজেদের সিন্দুক ভরছে।’

আরও খবর : ‘মা কালী, মা কামাখ্যার ভূমি জুড়ে গেল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার’: প্রধানমন্ত্রী

এর পরে আয়ুষ্মান ভারত নিয়ে মোদি বলেন, আমি চাই, বাংলার গরিব মানুষ ৫ লক্ষ টাকার মুক্ত চিকিৎসা পাক। বাংলায় আয়ুষ্মান ভারত চালু হোক। কিন্তু বাংলা হল দেশের মধ্যে একমাত্র রাজ্য, যেকানে আয়ুষ্মান যোজনা চালু করতে দেওয়া হয়নি।

অন্যদিকে মুক্ত বিদ্যুৎ যোজনা নিয়েও প্রধানমন্ত্রী (Modi) বলেন, দেশে মুক্ত বিদ্যুৎ যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার। বহু পরিবার এর সুবিধা পাচ্ছেন। এর জন্য সরকার হাজার হাজার কোটি টাকা দিচ্ছে। কিন্তু তৃণমূল সরকার বাংলায় এটা করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast