Wednesday, July 1, 2026
HomeScrollশুনানির সময়ে অশান্তি হলেই এফআইআর, নির্দেশ কমিশনের
Election Commission

শুনানির সময়ে অশান্তি হলেই এফআইআর, নির্দেশ কমিশনের

এসআইআর ঘিরে কোনও রকম অশান্তি বরদাস্ত নয়, জানাল কমিশন

কলকাতা: এসআইআর (Special Intensive Revision—SIR) ঘিরে কোনও রকম অশান্তি বা হিংসা বরদাস্ত করা হবে না। এসআইআরের শুনানি (SIR Hearing) নিয়ে জেলা শাসকদের নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের। শুনানিকে ঘিরে আইনশৃঙ্খলা জনিত কোনও সমস্যা তৈরি হলে অবিলম্বে এফআইআরের নির্দেশ জেলাশাসকদের। FIR র কপি সংশ্লিষ্ট পুলিশ সুপারকে ইমেল মারফত জানাতে হবে। শুনানি কেন্দ্রে কোনওরকম হিংসা বা সরকারি সম্পত্তি নষ্টের ঘটনায় প্রয়োজনে শুনানি বন্ধ রাখার নির্দেশ।

চিঠিতে রাজ্যের সমস্ত জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের (DM & DEO) উদ্দেশে স্পষ্ট জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের ১৯ জানুয়ারির নির্দেশ অনুযায়ী এসআইআর সংক্রান্ত কাজ চলাকালীন কোনও শুনানি কেন্দ্রে বা সরকারি দফতরে আইনশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হলে অবিলম্বে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে হবে।চিঠিতে আরও বলা হয়েছে, শুনানিকে ঘিরে আইনশৃঙ্খলা জনিত কোনও সমস্যা তৈরি হলে অবিলম্বে এফআইআরের নির্দেশ জেলাশাসকদের। FIR র কপি সংশ্লিষ্ট পুলিশ সুপারকে ইমেল মারফত জানাতে হবে। শুনানি কেন্দ্রে কোনওরকম হিংসা বা সরকারি সম্পত্তি নষ্টের ঘটনায় প্রয়োজনে শুনানি বন্ধ রাখার নির্দেশ। FIR দায়ের করার বিষয়ে বিলম্ব হলে জেলাশাসকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: হাওড়া থেকে যাত্রা শুরু করল প্রথম বন্দে ভারত স্লিপার

এই ধরনের ঘটনায় এফআইআর দায়ের করতে দেরি হলে তা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে প্রতিকূল সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশনের জারি করা মেমো অনুসারেই এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO