Wednesday, May 13, 2026
HomeScrollবড় পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি থাকুন, বিরাট ইডি ডিরেক্টরের
ED Director Rahul Navin

বড় পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি থাকুন, বিরাট ইডি ডিরেক্টরের

সুপ্রিম কোর্টের নির্দেশ পর্যন্ত অপেক্ষা করুন, বার্তায় রাহুল নবীনের

কলকাতা: আইপ্যাক-কাণ্ড (I-PAC Case) নিয়ে রাজ্য সরকারের সঙ্গে ইডির সংঘাত চরমে সেই আবহে কলকাতায় এসেছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন (ED Director Rahul Navin)। শুক্রবারে সিজিও কমপ্লেক্স রাজ্যের উচ্চ ইডি কর্তাদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের উচ্চ ইডি কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, বড় পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি থাকুন। আধিকারিকদের বার্তা দিলেন রাহুল নবীন। সেই সঙ্গে আরও বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ পর্যন্ত অপেক্ষা করুন, তারপর অভিযানে নামুন। পাশাপাশি গোয়েন্দাদের কাজে উৎসাহ দিতে নানা ধরনের পরামর্শ দেন ইডি–অধিকর্তা।

সন্দেশখালির ঘটনার পরে তিনি কলকাতায় এসেছিলেন। সে সময়ে তল্লাশি চালাতে গিয়ে শাহজাহান–বাহিনীর হাতে হেনস্থা হয়েছিলেন ইডির আধিকারিকরা। ওই ঘটনার দু’বছর পরে ভোটকুশলী সংস্থা আইপ্যাকের দফতর এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ফের বাধা পায় ইডি। এর জেরে অফিসারদের একাংশের মনোবল কিছুটা ধাক্কা খায়।ওই টিমের সদস্যদের ‘আত্মবিশ্বাস’ বাড়াতে ইডির ডিরেক্টর রাহুল নবীন দিল্লি থেকে বৃহস্পতিবার কলকাতায় আসেন। আর শুক্রবার সিজিও কমপ্লেক্সে অফিসারদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি।
শুক্রবার কলকাতার জোনাল অফিসারদের সঙ্গে ম্যারাথন বৈঠক করেন রাহুল নবীন। এ রাজ্যের বিভিন্ন মামলার তদন্তে গিয়ে অফিসারদের কতটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে, কী ভাবে সেই সমস্যার মোকাবিলা করবেন তাঁরা, মূলত সে সব বিষয় নিয়েই আলোচনা হয়। কলকাতার অফিসারদের প্রত্যেকের কাছ থেকে আলাদা আলাদা ভাবে সেদিনের অভিজ্ঞতাও জানতে চান ডিরেক্টর। কলকাতায় ইডির তদন্তের আওতায় একাধিক মামলা রয়েছে। সেই সমস্ত মামলার বর্তমান পরিস্থিতি আদত ঠিক কী? কোন অবস্থায় রয়েছে বর্তমান পরিস্থিতি? কোন পথে হাঁটবেন আগামী নিয়ে ইডির আধিকারিকরা? কোন মামলার তদন্ত কতদূর এগিয়েছে? সেই সমস্ত কিছুর রূপরেখা তৈরি হয় এদিনের বৈঠকে। সেই সঙ্গে এই সব মামলায় কোন কোন হাই প্রোফাইল নেতামন্ত্রীরা রয়েছেন তাও জানতে চান। তাদের নামের লিস্ট করেন।

আরও পড়ুন: ডিজি পদের জন্য পাঠানো হল ৮ জনের তালিকা, নাম রয়েছে রাজীব কুমারের

আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির সময় যে আধিকারিকরা উপস্থিত ছিলেন তাদের কাছে জানতে চান সেদিন ঠিক কী ঘটেছিল। তাদের সুপ্রিম কোর্টের আগামী অর্ডারের জন্য অপেক্ষা করতে নির্দেশ দেন। ৩ ফেব্রুয়ারির সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। কোন দিকে রায় যায়, অর্থাৎ তাদের দিকে রায় যায় কিনা সেই দিকে নজর রেখে অপেক্ষা করতে নির্দেশ দেন রাহুল নবীন। যদি ইডির দিকে অর্ডার যায় সেই ক্ষেত্রে বড়সড় পদক্ষেপের জন্য তৈরি থাকতে বলা হয়েছে আধিকারিকদের। এই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto