Tuesday, May 26, 2026
HomeScrollইনস্টাগ্রাম পোস্ট থেকে কত টাকা আয় করেন বিরাট কোহলি?
Virat Kohli

ইনস্টাগ্রাম পোস্ট থেকে কত টাকা আয় করেন বিরাট কোহলি?

ইনস্টাগ্রাম থেকে কত আয় করেন বিরাট?

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার রাতে আচমকা ইনস্টাগ্রাম (Instagram) থেকে উধাও হয়ে গিয়েছিল বিরাট কোহলির (Virat Kohli) অ্যাকাউন্ট। তা নিয়ে বিরাট-ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল উদ্বেগের পরিস্থিতি। শুরু হয়েছিল নানা জল্পনাও। অনেকেই দাবি করেছিলেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তবে শুক্রবার সকালেই সেই সব জল্পনায় ইতি পড়ে। এদিন আনুমানিক সাড়ে আটটা নাগাদ ফের ইনস্টাগ্রামে দেখা যায় কোহলির আইডি। ফলে সকলের মধ্যে স্বস্তি ফিরে আসে।

মূলত ইন্টাগ্রামে বিরাট কেহলির ফলোয়ার সংখ্যা ২৭ কোটিরও বেশি। তিনি গোটা বিশ্বে বেশ জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। তিনি নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন এক হাজারের বেশি পোস্ট। কিন্তু এসবের মধ্যে একটি প্রশ্ন ভক্তদের মধ্যে উঠে আসছে, একটি ইনস্টাগ্রাম পোস্ট (Instagram posts) থেকে কত টাকা আয় করেন বিরাট কোহলি?

আরও খবর : ইনস্টাগ্রামে ফিরলেন কোহলি! আচমকা কেন উড়েছিল তাঁর অ্যাকাউন্ট?

হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, একটি স্পনসর্ড ইনস্টাগ্রাম পোস্টের জন্য ভারতের তারকা ক্রিকেটার আয় করেন প্রায় ৮.৯ কোটি টাকা। এক্স-এ পার পোস্টে তার আয় প্রায় ২.৫ কোটি টাকা।

তবে সেই দাবি আগেই খারিজ করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ১২ আগস্ট ২০২৩-এ এক্সে পোস্ট করে তিনি জানান, তাঁর সোশ্যাল মিডিয়া আয় নিয়ে ছড়ানো খবর সত্য নয়।

এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি। তবে বর্তমানে তিনি এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। এর পরে তাঁকে এবার মাঠে দেখা যাবে আইপিএলের মরশুমে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D