Tuesday, June 30, 2026
HomeScrollSIR আবহে মতুয়াদের বিরাট বার্তা অমিত শাহের
Amit Shah

SIR আবহে মতুয়াদের বিরাট বার্তা অমিত শাহের

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,  রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের সোনার বাংলা তৈরির স্বপ্ন দেখালেন স্বরাষ্টমন্ত্রী

ব্যারাকপুর-  বিধানসভা ভোটের (Assembly Election)  আগে ফের আরও একবার বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। ব্যারাকপুরের (Barrackpore) কর্মিসভা থেকে শাসকদলকে নিশানায় আক্রমণ শানালেন তিনি। ফের মতুয়া (Matua Vote) সম্প্রদায়ের মানুষদের অভয় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিকেই দায়ী করে সরকার গড়ার ডাক দিলেন।

অমিত শাহ বলেন, বন্দেমাতরম এর সার্ধশতবর্ষ দেশভর পালন করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে। পার্লামেন্টে বন্দেমাতরম এর বিরোধ করছে তৃণমূল ঘুষপেঠিয়াদের জন্য। বাংলা অস্মিতাকে অপমান। আনন্দপুরে ২৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে উনি বিদেশ যাত্রা করছে। কেন কারখানা মালিক গ্রেফতার হচ্ছেনা। আপনার লজ্জা হওয়া উচিত। অমিত শাহের দাবি, আনন্দপুরের ঘটনার যথাযথ তদন্ত হওয়া উচিত, দোষীদের শাস্তি দিতে হবে। আপনার দুর্নীতি এখন প্রকাশ্যে চলে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন, ২০২৬ এ বিজেপি সরকার হবে সকলকে বেছে বেছে জেলে পাঠানো হবে।

আরও পড়ুন- ভোটের মুখে কেন্দ্রীয় বাজেট, বাংলাকে ঘিরে প্রশ্নে-সংশয়ে তোলপাড় রাজনৈতিক মহল

প্রচণ্ড বহুমতে ২০২৬ এ বিজেপি ক্ষমতায় আসবে। ২০২১ এ ৭৭ টি আসন পেয়েছিল, এবার সরকার গড়বে বিজেপি। ২০২৪ লাগাতার তৃতীয় বার সরকার চালাচ্ছে। এবার পশ্চিমবঙ্গের পালা। শাহ বলেন,  মা মাটি মানুষ স্লোগান দিয়ে ক্ষমতায় এলেও নারী সুরক্ষা নেই। বাংলাদেশ বর্ডারে ফেন্সিং দিতে দিচ্ছে না, অনুপ্রবেশকারীদের ফেক ডকুমেন্ট বানিয়ে এদেশে আনছে এই সরকার। জমি দিচ্ছে না বর্ডারে কাঁটাতার দেওয়ার জন্য। ওনার ভোট ব্যাঙ্ক অনুপ্রবেশকারী। ওরা জমি দিক বা না দিক এপ্রিলের শেষে বিজেপি সরকার বাংলাদেশে বর্ডার দেবে।ভাইপো কে মুখ্যমন্ত্রী বানানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে।

চ্যালেঞ্জ করছি দুর্নীতির বিপক্ষে থাকলে  দুর্নীতিগ্রস্তদের টিকিট না দিয়ে দেখাক। সমস্ত দুর্নীতির তদন্ত হবে। ১০ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে,  হিসাব দিতে হবে। আমি কথা দিচ্ছি একবার সরকার করে দিলে কেন্দ্রীয় সরকার এক টাকা দিলেও তা উপযুক্ত ব্যবহার হবে। ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। সব হিসাব নেওয়া হবে। ফের মতুয়া সম্প্রদায়ের মানুষদের অভয় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের সোনার বাংলা তৈরি করতে হবে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO