Wednesday, July 15, 2026
HomeScroll২০২৬-এ দেড় ঘণ্টায় শেষ নির্মলার বাজেটের বক্তৃতা
Union Budget 2026

২০২৬-এ দেড় ঘণ্টায় শেষ নির্মলার বাজেটের বক্তৃতা

সবচেয়ে বেশি বাজেট পেশ কার দখলে?

নয়াদিল্লি: বাজেট (Union Budget 2026) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। একাধিক ক্ষেত্রে বিনিয়োগের পাশাপাশি বহু উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করলেন। বহু মানুষ এই বাজেট থেকে উপকৃত হবেন, কিছু মানুষ হবে না। বাজেটের দিকে তাকিয়ে থাকেন ভোটমুখী রাজ্যগুলি। বাজেট মানেই শুধু প্রত্যাশা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে কিছু তথ্যও— যা ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। তার মধ্যেই অন্যতম দেশের সবচেয়ে ছোট বাজেট বক্তৃতার রেকর্ড। ২০২৬ এ মাত্র দেড় ঘণ্টায় বাজেটের বক্তব্য শেষ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

ছ’বছর আগে বাজেট বক্তৃতা দিতে গিয়ে নিজের রেকর্ডই ভেঙেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ২০১৯ সালে তিনি বাজেট পড়েছিলেন প্রায় ২ ঘণ্টা ১৭ মিনিট ধরে। কিন্তু ২০২০ সালে তা বেড়ে হয় প্রায় ৩ ঘণ্টা। নির্দিষ্ট করে বললে, ২ ঘণ্টা ৪০ মিনিট। তার পর থেকে লাগাতার কমেছে নির্মলার বাজেট বক্তৃতার সময়। কমতে কমতে ২০২৬ সালে তা এসে ঠেকল মাত্র দেড় ঘণ্টায়। দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী তিনি। ১ ফেব্রুয়ারি রবিবার নবম বাজেট পেশ করলেন। এটাও একটা রেকর্ড। তাঁর বাজেট ঘিরে মেলা আশাও ছিল। এ দিন কাঁটায় কাঁটায় সকাল ১১টায় বাজেট বক্তৃতা শুরু করেন নির্মলা। ঘড়িতে ১২টা বেজে ২৫ মিনিট। তাঁর ৮৫ মিনিটের ভাষণ শেষ করেন। বাজেট বক্তৃতায় ১ থেকে দেড় ঘণ্টা সময় নিয়েছেন নির্মলা।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে হাই স্পিড রেল করিডর, ফ্রেট নেটওয়ার্কে জুড়ছে বাংলা-গুজরাত

২০১৯-এ অর্থমন্ত্রী হন নির্মলা। সেই বছর ছিল তাঁর প্রথম বাজেট। ১৩৭ মিনিট ধরে লোকসভায় বাজেট পড়েছিলেন তিনি। ইংরেজির পাশাপাশি ভাষণ দিয়েছিলেন হিন্দি, তামিল, উর্দু এবং সংস্কৃতেও। ২০২০-তে সব রেকর্ড ছাপিয়ে ১৬২ মিনিট ধরে বাজেট ভাষণ দেন নির্মলা। সেই বার বাজেট পড়ার মাঝেই অসুস্থ হয়ে পড়েছিলেন। চিকিৎসার পরে ফের নতুন করে বাজেট পেশ করেন তিনি। সবচেয়ে বেশিক্ষণ বক্তব্য রাখেন। ২০২১-এ করোনাকালে প্রথম কাগজহীন বাজেট ভাষণ দেন নির্মলা। লাল রঙের মখমলে মুড়ে নিয়ে আসেন ‘ট্যাবলেট’। সেই বার নির্মলার বাজেট ভাষণ ছিল ১১০ মিনিটের। ২০২২ সালে ৯২ মিনিটের বাজেট ভাষণ দিয়েছিলেন নির্মলা। ২০২৩ সালে ৮৭ মিনিট ধরে বাজেট বক্তৃতা করেন নির্মলা। ২০২৪-এর ফেব্রুয়ারিতে মাত্র ৫৬ মিনিটেই শেষ করে দিয়েছিলেন বাজেট পড়া। ভোটে জিতে জুলাই মাসে ফের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন তিনি। তখন সময় নিয়েছিলেন ৮৫ মিনিট।২০২৫-এ সময় নিয়েছিলেন ৭৭ মিনিট। এ বারে প্রায় দেড় ঘণ্টা ধরে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা।

স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে ছোট বাজেট বক্তৃতা করেন হীরুভাই মুলজিভাই পটেল (Hirubhai Muljibhai Patel)। ১৯৭৭ সালে সে সময়ের কেন্দ্রীয় অর্থমন্ত্রী পেশ করেছিলেন অন্তর্বর্তী বাজেট (Interim Budget)। আর তাঁর বক্তৃতা ছিল মাত্র ৮০০ শব্দের— যা আজও দেশের সবচেয়ে ছোট বাজেট বক্তৃতা হিসেবে রেকর্ড। ভারতের বাজেট ইতিহাসে সবচেয়ে বেশি বাজেট পেশের রেকর্ড রয়েছে মোরারজি দেশাইয়ের (Morarji Desai)। স্বাধীন ভারতের প্রথম দিকের এই নেতা ১৯৫৯ থেকে ১৯৬৪— মোট ছয়টি বাজেট, আর ১৯৬৭ থেকে ১৯৬৯— আরও চারটি বাজেট পেশ করেন। অর্থাৎ মোট ১০ বার। নাম পি. চিদম্বরম (P. Chidambaram)— মোট নয়টি বাজেট। সঙ্গে নির্মলা সীতারমন, মোট নয়টি বাজেট। আর তৃতীয় স্থানে প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee)— মোট আটটি বাজেট।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot