Wednesday, May 13, 2026
HomeScrollরুশ তেল নিয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ভারত!
India

রুশ তেল নিয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ভারত!

দেশের মানুষের চাহিদা মেটানোই ভারতের সরকারের কাছে সর্বোচ্চ অধিকার!

ওয়েব ডেস্ক : রাশিয়া (Russia) থেকে তেল (Oil) কেনা বন্ধ করবে ভারত (India)। বরং তারা এবার ভেনেজুয়েলা (Venezuela) থেকে তেল কিনবে। সম্প্রতি এমনটাই দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে ট্রাম্পের এই দাবি নিয়ে এবার মুখ খুলল ভারতের বিদেশমন্ত্রক। স্পষ্ট জানানো হয়েছে দেশের মানুষের চাহিদা মেটানোই ভারতের সরকারের কাছে সর্বোচ্চ অধিকার।

ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) বলেন, “বাজারের বাস্তব পরিস্থিতি এবং পরিবর্তনশীল আন্তর্জাতিক প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জ্বালানি সংগ্রহের উৎসগুলোতে বৈচিত্র্য আনা আমাদের কৌশলের মূলে রয়েছে। ভারতের সমস্ত সিদ্ধান্ত এই বিষয়টিকে মাথায় রেখেই নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে।” সঙ্গে জানানো হয়েছে, ১৪০ কোটি ভারতীয়ের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এর ফলে নয়াদিল্লির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নিজের প্রয়োজন মতো যে কোনও দেশ থেকে তেল কিনবে ভারত।

আরও খবর : লাইনচ্যুত নিউ জলপাইগুড়ি-চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস

তিনি আরও বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে অংশীদার ভেনেজুয়েলা (Venezuela)। ২০১৯ ও ২০২০ সালে আমরা ভেনেজুয়েলা থেকে অনেক তেল কিনেছি। কিন্তু এর পর তা বন্ধ হলেও, পরে আবার শুরু হয়। কিন্তু নিষেধাজ্ঞার জন্য তা আবার বন্ধ করতে হয়েছিল। কিন্তু জ্বালানি নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ভেনেজুয়েলা থেকে তেল কেনা নিয়ে ভারত চিন্তাভাবনা করতে পারেও বলে জানিয়েছেন রণধীর জয়সওয়াল।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট সমাজমাধ্যমে সম্প্রতি লিখেছিলেন, “আমরা বাণিজ্য এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করাসহ অনেক বিষয়ে কথা বলেছি। ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করতে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও সম্ভাব্য ভেনেজুয়েলা থেকে আরও বেশি তেল কিনতে সম্মত হয়েছে। এটি ইউক্রেন যুদ্ধ বন্ধে সহায়তা করবে, যেখানে বর্তমানে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে!” ট্রাম্পের এই দাবির এবার জবাব দিল নয়াদিল্লি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto