Friday, July 17, 2026
HomeScrollতারিখ পে তারিখ, ৪২ বছরের অপেক্ষা, ১০০ বছর বয়সে নির্দোষ প্রমাণিত এই...
Allahabad High Court

তারিখ পে তারিখ, ৪২ বছরের অপেক্ষা, ১০০ বছর বয়সে নির্দোষ প্রমাণিত এই ব্যক্তি!

১৯৮৪ সালে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল এই ব্যক্তির!

ওয়েব ডেস্ক : কেটে গিয়েছে দীর্ঘ ৪২ বছর। তার পর হত্যা মামলায় নির্দোষ প্রমাণিত হলেন ১০০ বছরের বৃদ্ধ। ওই বৃদ্ধের নাম হল ধনি রাম (Dhani Ram)। তিনি হামিরপুরের বাসিন্দা। তাঁকে নির্দোষ ঘোষণা করল এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) বিচারপতি চন্দ্র ধরি সিং এবং সঞ্জীব কুমারের ডিভিশন বেঞ্চ।

সাল ১৯৮২। সে বছর এলাহাবাদে (বর্তমানে প্রয়াগরাজ) (Allahabad) একটি জমি বিবাদকে কেন্দ্র করে খুন হয়েছিলেন এক ব্যক্তি। সেই ঘটনায় খুনের অভিযোগ উঠেছিল মাইকু, সাত্তি দীন ও ধনি রামের বিরুদ্ধে। কিন্তু এই মামলায় পলাতক ছিলেন মাইকু। তবে গ্রেফতার করা হয়েছিল সাত্তি দীন ও ধনি রামকে। সেই মামলায় চার্জশিট পেশ করা হয়েছে। যার ফলে ১৯৮৪ সালে সাত্তি দীন ও ধনি রামকে যাবজ্জীবন কারাবাস দেয় হামিরপুর দায়রা আদালত। ধনী রাম এবং সহ-অভিযুক্ত সত্তি দীনকে হত্যার সময় মাইকুর সঙ্গে থাকার জন্য আইপিসি ধারা ৩০২ এবং ৩৪ এর অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

আরও খবর : মণিপুরে গুরুতর সাংবিধানিক জটিলতা, দেড় বছর বসেনি মণিপুর বিধানসভা

এই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেছিলেন ধনি রাম (Dhani Ram)। পরে তাঁকে জামিন দেওয়া হয়। কিন্তু আদালতে ৪২ বছর ধরে এই মামলা চলতে থাকে। অন্যদিকে এই মামলা চলাকালীন সাত্তি দীনের মৃত্যু হয়। তবে সেই মামলায় ১০০ বছর বয়সে এসে খুনের মামলা থেকে মুক্তি পেলেন ধনি রাম।

এই মামলায় বিচারপতি চন্দ্র ধরি সিং এবং সঞ্জীব কুমারের ডিভিশন বেঞ্চ ২৩ পৃষ্ঠার রায়ে, রাষ্ট্রপক্ষের মামলায় পাওয়া অসঙ্গতিগুলি উল্লেখ করেছে। দুই প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য থেকে শুরু করে এফআইআর-এ অসঙ্গতিকে আদালত “সহজাত অসম্ভাব্যতা” বলে অভিহিত করেছে। এছাড়া এই মামলায় বিচারপতিদের পর্যবেক্ষণ, প্রমাণ না থাকার জন্য ধনি রামকে মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে। এই মামলায় অভিযুক্তের বয়সের দিকটিও বিবেচনা করেছে আদালত।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot