HomeScrollটুকলি রুখতে পরীক্ষাকেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা!
Madhyamik Exam

টুকলি রুখতে পরীক্ষাকেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা!

৪৩ জনের সম্পূর্ণ পরীক্ষা বাতিল হয়েছে!

ওয়েব ডেস্ক : গত ২ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2026)। ১১ ফেব্রুয়ারি, বুধবার হচ্ছে জীবন বিজ্ঞান পরীক্ষা। তবে জীবনের পরীক্ষায় বেশ কিছু ছাত্রদের উপর একাধিক অভিযোগ উঠেছে। কেউ টুকলি করতে গিয়ে ধরা পড়েছে। আবার কেউ পরীক্ষা চলাকালীন মোবাইল নিয়ে ধরা পড়েছে। ফলে অনেকের পরীক্ষা সম্পূর্ণ বাতিল হয়ে গিয়েছে। এর মধ্যে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। (Higher Secondary Exam 2026) ফলে পরীক্ষা কেন্দ্রগুলিতে বাড়তে চলেছে কড়া নিরাপত্তা।

স্কুল জীবনের অন্যতম বড় পরীক্ষা হল মাধ্যমিক (Secondary Exam 2026)। যার আগে বারংবার নিয়মরীতি নিয়ে সতর্ক করে দেওয়া হয়। প্রায় প্রতিবছরই টুকলি, ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়, পরীক্ষা কেন্দ্র থেকে। চলতি বছরেও তার অন্যথা হয়নি। রাজ্যে এখনও পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ধড়া পড়েছে ৪৩ জন পরীক্ষার্থী। সেই কারণে তাঁদের সম্পূর্ণ বাতিল হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ‘মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা অনেকটাই আটকানো গিয়েছে’, মোবাইল পাওয়া গেলে কিছু করার থাকে না, মন্তব্য পর্ষদ সভাপতির।

আরও খবর : মহুয়া-প্রশান্ত কিশোরের ভুয়ো চ্যাট ভাইরাল, অভিযুক্ত ধরতে গিয়ে কেন বিপাকে বাংলার পুলিশ? চাঞ্চল্যকর বক্তব্য নয়ডা পুলিশের

অন্যদিকে ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 2026)। ২০২৫ শিক্ষাবর্ষের মতো এবছরও সেমিস্টার পদ্ধতিতে হবে এই পরীক্ষা। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ৭৯,৩৪৭ জন। রাজ্যের ২৩টি জেলাতেই সংখ্যার নিরিখে এগিয়ে ছাত্রীরা। কিন্তু এই পরীক্ষাতেও নকল যাতে না হয়, তার জন্য পরীক্ষা কেন্দ্রগুলিতে তাকছে কড়া নিরাপত্তা।

মাধ্যমিক পরীক্ষায় যেভাবে মোবাইল হাতে ধরা পড়ে পরীক্ষা বাতিল হয়েছে। উচ্চ মাধ্যমিকেও যাতে তা না হয় সেদিকে নজর রাখছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আগেই জানানো হয়েছে, পরীক্ষার দিন মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস কক্ষে নিয়ে যাওয়া নিষেধ, যদিও অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। কিন্তু তা সত্বেও কেউ যদি নিময় ভঙ্গ করে, তাহলে কঠোর শাস্তির মুখে পড়তে পারে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News