Thursday, February 12, 2026
HomeScrollসাংবাদিক সম্মেলন থেকে মমতাকে একাধিক বিষয়ে আক্রমণ শুভেন্দু'র
Suvendu Adhikari

সাংবাদিক সম্মেলন থেকে মমতাকে একাধিক বিষয়ে আক্রমণ শুভেন্দু’র

ক্যালামিটি রিলিফ ফান্ডের টাকা লুট করেছে এই সরকার, অভিযোগ শুভেন্দু'র

ওয়েব ডেস্ক : সামনেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে (West bengal Assembly Election 2026)। তার আগেই রাজনৈতিক পারদ চড়ছে বঙ্গে। ভোটের কথা মাথায় রেখে বাংলার শাসক দল তৃণমূল (TMC) কংগ্রেসকে একাধিক বিষয় নিয়ে আক্রমণ করতে শুরু করেছে বিরোধীরা। এবার কেন্দ্রীয় বাজেট সংক্রান্ত সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূলকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুভেন্দু (Suvendu Adhikari) অভিযোগ করেছেন, “ক্যালামিটি রিলিফ ফান্ডের টাকা লুট করেছে এই সরকার। ভাগ রিপোর্ট বিধানসভায় দেখায় না এই সরকার। বিগত ১৫ বছরে ক্যাগ রিপোর্ট দেখায়নি।” সঙ্গে তিনি বলেছেন, “বন্ধ হয়ে যাওয়া চা বাগানের জন্য যে প্রকল্প হয়েছে, তাতে এ রাজ্যে কোনও কমিটি তৈরি হয়নি। তাই ১০০০ কোটি টাকার চা সুন্দরী প্রকল্প এ রাজ্যে সম্ভব হয়নি।”

শুভেন্দু আরও অভিযোগ করেছেন, “তৃণমূলের নেতারা বলেন, মুখ্যমন্ত্রীকে ফোন করতে হবে নয়তো বাড়ি পাবেন না। মুর্শিদাবাদের একজন বলেছেন, মহিলাদের বিজেপিকে ভোট দেন বাড়ি পাবেন না। এরাজ্যে কেন্দ্র উজলা গ্যাস, শৌচালয় দিয়েছে তার জন্য কাউকে ফোন করতে হয়নি।” সঙ্গে তিনি আভিযোগ করেছেন, মুর্শিদাবাদের এক জন নেতা ৩৫ টা বাড়ি নিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার।

আরও খবর : গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত BJP! পদ্ম পার্টি অফিসে চাঞ্চল্যকর পোস্টার! কী বলল তৃণমূল?

এছাড়া ওই বৈঠক থেকেই সপ্তম পে কমিশন ও ডিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন তিনি। শুভেন্দু বলেছেন “সাংবাদিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন ডিএ মামলা এখনও বিচারাধীন। আমি ওনাকে বলতে চাই, এটা আর এখন বিচারাধীন বিষয় নয়। ইটস্ অ্যা ক্লোজড চ্যাপ্টার বাই দ্য সুপ্রিম কোর্ট।” তিনি আরও বলেছেন, সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে মৌলিক অধিকার রক্ষা করতে হবে। কীভাবে এরিয়ার দিয়ে ডিএ মেটাতে হবে, তার পুরো রূপরেখা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। মুখ্যমন্ত্রী বারবার বিচার ব্যবস্থাকে অপমান করেছে। মার্চের মধ্যে ২৫ শতাংশ টাকা না দেন, তাহলে আইনের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

গত রাজ্য বাজেটে ডিএ বাড়ানোর পাশাপাশি, সপ্তম পে কমিশন (7th Pay Commission) ঘোষণা করা হয়েছে। তা নিয়ে নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করে শভেন্দু বলেছেন, “এই রাজ্য পে কমিশন হয় না। সারা দেশে অষ্টম পে কমিশন চালু হচ্ছে। আর এখানে ষষ্ট পে কমিশন পুরো হয় নি।”

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast