Friday, June 5, 2026
HomeScrollতারেক রহমানকে জয়ের শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee

তারেক রহমানকে জয়ের শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুভেচ্ছা জানিয়ে ফুল ও বাংলার থেকে মিষ্টি পাঠিয়েছেন মমতা

কলকাতা: দুই বাংলার সম্পর্ক বরাবরই আবেগ, সংস্কৃতির বন্ধনে গড়া। সেই ঐতিহ্যেই ফের এক ‘মিষ্টি’ বার্তা পাঠালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলাদেশের (Bangladesh) নবনির্বাচিত সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিতে চলা বিএনপি (BNP) চেয়ারম্যান তারেক রহমানকে (Tarique Rehman) শুভেচ্ছা জানিয়ে ফুল ও বাংলার মিষ্টান্ন পাঠিয়েছেন তিনি।

ঢাকার গুলশনে বিএনপির দলীয় কার্যালয়ে সেই উপহার পৌঁছেছে বলে দলীয় সূত্রে খবর। মিডিয়া সেলের সদস্যদের উপস্থিতিতেই উপহার গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে, শুভেচ্ছা জানানোর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ফোনেও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন: ব্রহ্মপুত্রের কোলে দেশের প্রথম রোড–রেল সুড়ঙ্গ! ১৮,৬৬২ কোটির মেগা প্রকল্পে সিলমোহর কেন্দ্রের

শেখ হাসিনার আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত সৌহার্দ্যের সম্পর্ক ছিল সুপরিচিত। কিন্তু ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলায়। নতুন সরকারের আগমনে দুই বাংলার সম্পর্ককে নতুন করে গতি দেওয়ার ইঙ্গিত মিলছে বলেই মনে করছেন কূটনৈতিক মহল।

তারেক রহমানের জয় নিশ্চিত হতেই ‘তারেকভাই’ সম্বোধন করে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকারের আমলে দুই বাংলার সুসম্পর্ক আরও মজবুত হবে।

এবার ফুল ও মিষ্টি পাঠিয়ে সেই বার্তাকেই আরও স্পষ্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী। উল্লেখযোগ্য, অতীতে গ্রীষ্মকালে দুই দেশের মধ্যে আম বিনিময়ের রীতি ছিল। বিশেষ করে শেখ হাসিনার তরফে ‘হাঁড়িভাঙা’ আম পাঠানোর নজির রয়েছে। রাজনৈতিক সমীকরণ যাই হোক, ‘মিষ্টি’ কূটনীতির এই বার্তা দুই বাংলার সম্পর্কের নতুন অধ্যায় রচনা করে কি না, এখন সেটাই দেখার।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini