Wednesday, April 8, 2026
HomeScrollবিশ্বকাপের পর ফের ভারত-পাকিস্তান মহারণ! কোথায় হবে এই মেগা দ্বৈরথ?
India Vs Pakistan

বিশ্বকাপের পর ফের ভারত-পাকিস্তান মহারণ! কোথায় হবে এই মেগা দ্বৈরথ?

কয়েকদিন আগেই বাইশ গজে পাকিস্তানকে একতরফাভাবে হারিয়েছে টিম ইন্ডিয়া

ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2026) পাকিস্তানকে হেলায় হারিয়ে বাইশ গজে নিজেদের কর্তৃত্ব পুনর্বহাল রেখেছে টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচের আগে দীর্ঘ টালবাহানা চলেছিল, সেই কারণে এই মহারণের ভোল্টেজ বেড়েছিল অনেকাংশে। এমনিতেই ভারত-পাকিস্তান দ্বৈরথ (India Vs Pakistan) মানেই উত্তজনাপূর্ণ লড়াই। সূত্রের খবর, বিশ্বকাপের পর বাইশ গজে ফের একবার মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।

আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে (Asian Games 2026) ক্রিকেট টুর্নামেন্টটি এবার টি-২০ ফরম্যাটে হতে চলেছে। আর সেখানেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর–অক্টোবরে শুরু হচ্ছে এশিয়ার বিভিন্ন দেশের এই টুর্নামেন্ট, যেটি হবে জাপানের আইচি-নাগোয়ায়। সূত্রের খবর, আসন্ন এশিয়ান গেমসে পূর্ণশক্তির পুরুষ ও মহিলা দল পাঠানোর কথা ভাবছে ভারত। তেম্নটা হলে, এই প্রতিযোগিতার গুরুত্ব আরও কয়েকগুণ বাড়বে বলে মনে করছেন অনেকেই।

আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের এই দলে খেলছেন ১৫ দেশের ক্রিকেটার! নাম জানলেই চমকে উঠবেন

যদিও খুব কম বারই এশিয়ান গেমসে ক্রিকেট খেলা হতে দেখা গিয়েছে। ২০১০ সালের এশিয়ান গেমসে প্রথমবার আত্মপ্রকাশ করে ক্রিকেট। এরপর ২০১৮ সালে ফের এশিয়ার এই পদক ইভেন্ট থেকে বাদ দেওয়া হয় ক্রিকেটকে। তবে ২০২৩ সালে ফের এই টুর্নামেন্টে ক্রিকেটের প্রত্যাবর্তন হয়। পুরুষ ও মহিলাদের জন্য পৃথক টি-২০ ফরম্যাটে আলাদা আলাদা প্রতিযোগিতার আয়োজন করা হয় এশিয়ান গেমসে।

এদিকে গত এশিয়ান গেমসের কথা বললে, ২০২৩-এ ভারত পুরুষ ও মহিলা – উভয় বিভাগেই সোনা জয় করে। সেবার পুরুষদের বিভাগে আফগানিস্তান রুপো এবং মহিলাদের বিভাগে শ্রীলঙ্কা রুপো জেতে। বাংলাদেশ উভয় বিভাগেই ব্রোঞ্জ জিতে নেয়।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto