Wednesday, July 8, 2026
HomeScrollআগামী সপ্তাহেই তোলপাড় হবে বাংলা! ভাসবে একাধিক জেলা
Rain in Bengal

আগামী সপ্তাহেই তোলপাড় হবে বাংলা! ভাসবে একাধিক জেলা

এই জন্য আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করা হয়েছে!

ওয়েব ডেস্ক : ভরা বসন্তের মধ্যে খামখেয়ালিপনা দেখাচ্ছে আবহাওয়া (Weather)। কারণ একদিকে যেমন চড়ছে পারদ (Tempreture)। অন্যদিকে জেলা গুলিতে ঝেঁপে বৃষ্টি (Rain) নামতে চলেছে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস (Weather Office)। সেই কারণে আগে থেকে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। ফলে ওই এলাকায় তৈরী হবে নিম্নচাপ অঞ্চল। যা ধীরে ধীরে অগ্রসর হবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। আগামী ২৪ ঘন্টায় শক্তি বাড়িয়ে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এর ফলে পশ্চিমবঙ্গের (West Bengal) একাধিক জেলায় বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে।

আরও খবর : জনসংযোগে ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, দুর্গাপুরে চাঞ্চল্য

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সোমবার দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার শহর কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেখানে হালকা থেকে মাঝারি বষ্টিপাত হতে পারে। ফলে কোনও সতর্কতা জারি করা হয়নি।

অন্যদিকে, ধীরে ধীরে দক্ষিণবঙ্গে (South Bengal) তাপমাত্রা বাড়ছে। শনিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। সর্বোচ্চ থাকতে পারে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াসে। আগামী দিনে তা আরও বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়া থাকবে সবদিকেই। কিন্তু, আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে অনেক বৃষ্টি হলে আলু চাষের ক্ষতি হতে পারে। ফলে আলুগুলিকে তুলে নিরাপদ স্থানে তুলে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com