Wednesday, July 8, 2026
HomeScrollঅরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে সিনেইন্ডাস্ট্রির দুই তারকা
Arijit Singh

অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে সিনেইন্ডাস্ট্রির দুই তারকা

যিশু-ইন্দ্রদীপের হাত ধরে বাংলা সিনেইন্ডাস্ট্রি বড় চমকের অপেক্ষায়?

কলকাতা: আমির খানের পর এবার অরিজিৎ সিংয়ের (Arijit Singh) জিয়াগঞ্জের বাড়িতে হাজির বাংলা সিনেইন্ডাস্ট্রির দুই তারকা। বড় চমকের অপেক্ষায় বাংলা সিনেপাড়া? বাংলা প্লেব্যাকে ফিরছেন? সেই প্রশ্ন উত্তর এখনই জানা নেই। তবে আমির খানের পর টলিউডের দুই তারকা কেন গায়কের বাড়িতে গিয়েছিলেন, তা নিয়ে কিছুই স্পষ্টভাবে জানা যায়নি। শোনা যাচ্ছে, অরিজিতের বাড়িতে গিয়েছিলেন যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dasgupta)। তবে কি যিশু-ইন্দ্রদীপের হাত ধরে বাংলা সিনেইন্ডাস্ট্রি বড় চমকের অপেক্ষায়?

প্লেব্যাকে বিদায় জানালোর পরই ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকেই অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করার জন্য মুম্বই থেকে মুর্শিদাবাদে ছুটে এসেছিলেন আমির খান। বহরমপুরের এক বিলাসবহুল হোটেলে টানা দিন তিনেক ছিলেন। ছেলে জুনেইদ খানের ‘এক দিন’ সিনেমার জন্য গান নিয়ে গিয়েছেন। এবার টলিপাড়ার অন্দরমহলে কানাঘুষো, অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে হাজির হয়েছেন বাংলা সিনেইন্ডাস্ট্রির দুই তারকা। একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের প্রাক্কালে গায়কের বাড়িতে পৌঁছেছেন যিশু সেনগুপ্ত এবং সুরকার-পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। শুক্রবার রাতেই তাঁরা জিয়াগঞ্জ পৌঁছেছেন বলে জানা গেল। শোনা যাচ্ছে, অরিজিতের বাড়িতে গিয়েছিলেন যিশু সেনগুপ্ত ও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। জানা যাচ্ছে, শুক্রবার রাতেই গায়কের বাড়ি জিয়াগঞ্জে হাজির হন টলিপাড়ার এই দুই তারকা। খুব অল্প সময়ের জন্যই তাঁরা সেখানে থাকেন বলে জানা গিয়েছে। খবর, আসন্ন কোনও কাজ নিয়ে কথা বলতেই অরিজিতের বাড়িতে গিয়েছেন তাঁরা। সেটা অরিজিতের আগামী ছবির কাজ নাকি ইন্দ্রদীপ-যিশুর কোনও প্রজেক্টের কাজ, তা নিয়ে কিছুই জানা যায়নি।

আরও পড়ুন: রাজস্থানের উদয়পুরের প্যালেসে সাত পাকে বাঁধা পড়বেন বিজয়-রশ্মিকা

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com