Friday, April 10, 2026
HomeScrollকলকাতায় বাংলাদেশের সুপারস্টার! একাধিক জায়গায় করলেন নতুন ছবির শুটিং
Shakib Khan

কলকাতায় বাংলাদেশের সুপারস্টার! একাধিক জায়গায় করলেন নতুন ছবির শুটিং

৯ ফেব্রুয়ারি থেকে শহর কলকাতায় শুটিং চলছে শাকিব খানের নতুন ছবির!

ওয়েব ডেস্ক : নতুন ছবির শুটিংয়ে কলকাতায় (Kolkata) এলেন বাংলাদেশের (Bangladesh) তারকা অভিনেতা সাকিব খান (Shakib Khan)। জানা যাচ্ছে, শ্রীলঙ্কায় শুটিংয়ের পর কলকাতায় এসেছেন তিনি। একেবারে নিঃশব্দে চলছে পরিচালক আবু হায়াত মাহমুদের আসন্ন ইদের ছবি (Film) ‘‘প্রিন্স: ওয়ান্স আপ অন এ টাইম ইন ঢাকা’ (Prince: Once Upon a Time in Dhaka)। হাওড়া, বৌবাজার আলিপুর জেল হয়ে ভরতলক্ষ্মী স্টুডিও, সব জায়গাতেই তিনি শুটিং করছেন বলে খবর। এর পরেই তিনি যাবেন হায়দরাবাদে।

জানা যাচ্ছে, গত ৯ ফেব্রুয়ারি থেকে শহর কলকাতায় (Kolkata) শুটিং চলছে শাকিব খানের নতুন ছবির। শোনা যাচ্ছে, নব্বইয়ের দশকের বাংলার ত্রাস ‘কালা জাহাঙ্গীর’কেই ছবিতে ফুটিয়ে তুলতে চলেছেন তিনি। তারই কিছু টুকরো টুকরো দৃশ্য শুরু হয় হাওড়ায়। এর পর ১১ ফেব্রুয়ারি বৌবাজারের মাধো ভবনে শুটিং হয় বলে খবর।

আরও খবর : বর্ণবৈষম্য ও একটি কাহিনি! আসছে দেবপ্রসাদ হালদারের নতুন ছবি

জানা যাচ্ছে, এই সিনেমায় (Cinema) টলিউডের সিনেমা এবং সিরিজ যাঁকে ছাড়া অসম্পূর্ণ, সেই লোকনাথ দে এই ছবিতে কাজ করছেন বলে খবর। জানা গিয়েছে, বাংলাদেশের ছবিতে তাঁর নাম গোপাল কর। এর আগে শাকিব খান অভিনীত ‘তুফান’ ছবিতেও নায়কের ডান হাতের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা লোকনাথ। ছবিতে গোপালের দুই শাগরেদ রয়েছেন। তিনি হলেন সিরাজ ও মাহমুদ। প্রসঙ্গত, সিরাজ হলেন বাংলাদেশের এক বিশ্ববিদ্য়ালয়ের সাহিত্যিক অধ্যাপক।

ছবিতে লোকনাথ দে ওরফে গোপাল কর-এর স্ত্রী’র ভূমিকায় দেখা যাবে পিয়ান সরকারকে। ছবিতে স্বামীর মৃত্যুর পর তাঁর গদিতে বসবেন তিনি। এর পর তিনি হাত মেলাবেন ‘কালা জাহাঙ্গীর’-এর সঙ্গে। এই ছবিতে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। এই ছবিতে নায়কের অন্যতম নায়িকার ভূমিকায় দেখা যাবে ‘দিলরুবা’ তথা তাসনিয়াকে। শাকিব খানের এই ছবিতে ক্যামেরার কাজ করছেন বলিউডের অমিত রায় ও শৈলেশ অবস্থী। বলিউডের জনপ্রিয় ছবি ‘অ্যানিম্যাল’ ছবির চিত্রগ্রাহক ছিলেন অমিত। অন্যদিকে প্রথম সারির প্রোযোজকদের ছবিতে ক্যামেরার দায়িত্ব সামলেছেন শৈলেশ। প্রিন্স: ওয়ান্স আপ অন এ টাইম ইন ঢাকা ছবির প্রযোজক হলেন শিলিন সুলতানা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto