Sunday, March 15, 2026
HomeScrollআচমকা ধেয়ে এল মৌমাছির ঝাঁক,  আক্রান্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ রোগীর পরিজন
Jhargram

আচমকা ধেয়ে এল মৌমাছির ঝাঁক,  আক্রান্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ রোগীর পরিজন

মৌমাছির আতঙ্কে বন্ধ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আউটডোর গেট

ওয়েবডেস্ক– মৌমাছির (Bees) তাণ্ডবে কার্যত বন্ধ হয়ে গেল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Jhargram Medical College and Hospital) আউটডোর পরিষেবা (Out Door Service)। শুক্রবার থেকে হাসপাতালের আউটডোর বিভাগের মূল গেট বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন প্রতিদিনের চিকিৎসা পরিষেবা। দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের পরিজনরা সমস্যায় পড়ছেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের সামনের একটি বড় গাছের উপরে বিশাল একটি মৌচাক তৈরি হয়েছে। সেখান থেকেই আচমকা মৌমাছির ঝাঁক নেমে এসে হাসপাতাল চত্বরে উপস্থিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের উপর হুল ফোটাতে শুরু করে। এই ঘটনায় এক চিকিৎসক, কয়েকজন হাসপাতাল কর্মী ও রোগীর পরিজন আহত হন। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে। অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।

আরও পড়ুন- শুরু হবে তুমুল বৃষ্টি, তোলপাড় হবে কোন কোন জেলা? জানুন বিগ আপডেট

পরিস্থিতি সামাল দিতে শুক্রবার রাতেই বন দপ্তর ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও মৌচাক সম্পূর্ণরূপে অপসারণ করা সম্ভব হয়নি বলে জানা গেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং রোগী ও কর্মীদের নিরাপত্তার স্বার্থে আউটডোর বিভাগের সমস্ত গেট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে আরও জানানো হয়েছে, সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে সমন্বয় রেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কীভাবে নিরাপদ উপায়ে মৌচাক সরিয়ে স্বাভাবিক পরিষেবা চালু করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। রোগী পরিষেবা যাতে পুরোপুরি ব্যাহত না হয়, তার জন্য বিকল্প প্রবেশপথ বা অস্থায়ী ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে বলে জানা গেছে।

 

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88