Saturday, June 13, 2026
HomeScroll'ভারতীয় রেস্তরাঁয় স্ত্রী'র সঙ্গে প্রথম দেখা', মোদি-র সফরের মাঝেই আবেগঘন নেতানিয়াহু
Benjamin Netanyahu

‘ভারতীয় রেস্তরাঁয় স্ত্রী’র সঙ্গে প্রথম দেখা’, মোদি-র সফরের মাঝেই আবেগঘন নেতানিয়াহু

'স্ত্রী সারার সম্পর্ক নিবিড় হওয়ার নেপথ্যে ভারতেরই অবদান রয়েছে', অকপট নেতানিয়াহু

ওয়েব ডেস্ক : ভারত (India)–ইজরায়েলের (Israel) কূটনৈতিক বন্ধুত্বের কথা বহুবার শোনা গিয়েছে। তবে সেই সম্পর্ক যে একেবারে ব্যক্তিগত স্মৃতিতেও জায়গা করে নিয়েছে, তা প্রকাশ্যে আনলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র সফরের মাঝেই আবেগঘন সেই তথ্য জানালেন বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। জেরু জালামে এক সাংবাদিক বৈঠকের মাঝে ইজরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি ভারতের কাছে ঋণী। কারণ, স্ত্রী সারার সম্পর্ক নিবিড় হওয়ার নেপথ্যে ভারতেরই অবদান। তেল আভিভের এক ভারতীয় রেস্তরাঁয়। স্ত্রীর সঙ্গে প্রথম দেখা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীকে পাশে নিয়েই এভাবেই আবেগপ্রবণ হয়ে পড়লেন নেতানিয়াহু।

নেতানিয়াহুর (Benjamin Netanyahu) কথায়, সেদিন শুধু ভারতীয় খাবারের স্বাদই নয়, গোটা পরিবেশ তাঁদের মুগ্ধ করেছিল। রেস্তরাঁর আতিথেয়তা, সাজসজ্জা এবং আবহ, সব মিলিয়ে তাঁদের সম্পর্কের শুরুটা বিশেষ হয়ে ওঠে। তিনি বলেন, “ভারতের কাছে আমার ঋণ অপরিসীম। আমাদের প্রথম দেখা হয়েছিল ভারতীয় রেস্তরাঁয়, আর সেই দিনটা কখনও ভোলার নয়।”

আরও খবর : শুধু ভূমিকম্প নয়, ২০২৬-এ হতে পারে মহাপ্রলয়! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী জানলে চমকে উঠবেন

এই প্রসঙ্গে ভারতীয় বংশোদ্ভূত রন্ধনশিল্পী পুস্ককর্ণর-র কথাও উল্লেখ করেন নেতানিয়াহু। ‘কারি কুইন’ নামে পরিচিত ওই রেস্তরাঁ মালকিন নাকি নিজে তাঁদের জন্য ঐতিহ্যবাহী ভারতীয় খাবার পরিবেশন করেছিলেন। সেই স্বাদ আজও তাঁর মনে গেঁথে রয়েছে বলে জানান তিনি। আর এত বছর পরেও সেই স্মৃতি ভুলতে পারেননি ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, বুধবার দুই দিনের সফরে ইজরায়েল পৌঁছেছেন মোদি (Modi)। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন নেতানিয়াহু। কূটনৈতিক বৈঠক ও চুক্তির আলোচনার পাশাপাশি এই ব্যক্তিগত স্মৃতিচারণ মুহূর্তেই নজর কেড়েছে আন্তর্জাতিক মহলে। তবে বারতের প্রদানমন্ত্রীর এই সফরে সব থেকে বেশি নজর থাকবে কূটনৈতিক দিকেই। দুই দেশের মধ্যে নতুন করে কী চুক্তি হয় তা নিয়ে কৌতুহল রয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d