Monday, June 1, 2026
HomeBig newsভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বিজেপি, বিস্ফোরক অভিষেক
Abhishek Banerjee

ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বিজেপি, বিস্ফোরক অভিষেক

‘বিজেপির অঙ্গুলিহেলনেই কাজ করছে কমিশন’ সোচ্চার অভিষেক

ওয়েবডেস্ক- গতকাল চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List)  বের হয়েছে। প্রকাশিত হয়েছে প্রথম দফার তালিকা। জেলায় জেলায় নাম, এমনকী বিএলও-দের নামের পাশে বিচারাধীন লেখা রয়েছে। এই নিয়ে কমিশনের (Election Commission)  গাফিলতির দিকে আঙুল তুলেছেন সাধারণ মানুষ। অনলাইন ও অফ লাইনে দুই ভাবেই ভোটার তালিকায় নাম দেখা যাবে বলে জানিয়েছে কমিশন। আজ সাংবাদিক বৈঠক থেকে সরাসরি এত মানুষের নাম বাদ যাওয়া নিয়ে বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Trinamool All India Secretary Abhishek Banerjee) । ফের অভিষেকের অভিযোগ, বিজেপির অঙ্গুলিহেলনেই কাজ করছে কমিশন।

অভিষেকের আরও অভিযোগ, ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বিজেপি। সাংবাদিক বৈঠক থেকে একটি ভিডিও দেখান অভিষেক। সেই ভিডিও সামনে রেখে তৃণমূলের সেনাপতির একের পর এক তোপ দেগে বলেন,  অমিত শাহ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুরদের বলতে শোনা যাচ্ছে, কত নাম বাদ পড়বে। ১ কোটি ২০ লক্ষের একটি হিসাবও তাদের মুখে শোনা গেছে। অভিষেক বলেন, চূড়ান্ত তালিকা আর বিচারাধীন তালিকা মেলালে প্রায় ওই সংখ্যক ভোটারদের নাম বাদ দিতে চলেছে কমিশন।

আরও পড়ুন-  ৫৮ লক্ষের পর আরও সাড়ে ৫ লক্ষের নাম বাদ পড়ল রাজ্যে, SIR-এ মোট কত নাম বাংলায়?

উল্লেখ্য, গতকাল চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় আপাতত ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ গেছে। খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। তবে কমিশন নিশ্চিত করেছে, এখানেও ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের। ৮ নম্বর ফর্মের মাধ্যমে নাম যুক্ত হয়েছে ৬ হাজার ৬৭১ জনের। শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। তবে এই তালিকা অনুযায়ী ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম রয়েছে, তার মধ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও বিবেচনাধীন পর্যায়ে রয়েছে। যা বিবেচনা করছেন বিচারকেরা। এর মধ্যে কিছু নাম বাদ যেতে পারে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO