Wednesday, June 3, 2026
HomeScrollকাটোয়ায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু, গাঙ্গুলিডাঙ্গায় নজরদারি জোরদার
Central force

কাটোয়ায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু, গাঙ্গুলিডাঙ্গায় নজরদারি জোরদার

এই কেন্দ্রীয় বাহিনীর দলে রয়েছেন প্রায় ৭০ জন কনস্টেবল, ১০ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক

কাটোয়া: সকাল থেকেই কাটোয়ার ( Katwa) গাঙ্গুলিডাঙ্গা গ্রামে কেন্দ্রীয় বাহিনীর (Central force)  রুট মার্চ (Route March)  শুরু হয়েছে। নির্বাচনের (Assembly Election)  দিন ঘোষণার আগেই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে স্থানীয় মহলে।

জানা গিয়েছে, সোমবার গভীর রাতে কাটোয়ার দাঁইহাটের একটি বিএড কলেজে এসে পৌঁছয় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেখানে রাত্রিযাপন করার পর মঙ্গলবার সকালে গাঙ্গুলিডাঙ্গায় (Gangulidanga)  গ্রামসহ আশপাশের এলাকায় রুট মার্চ শুরু করেন জওয়ানরা।

প্রশাসন সূত্রে খবর, যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াতেই এই পদক্ষেপ বলে জানা গেছে।

এই কেন্দ্রীয় বাহিনীর দলে রয়েছেন প্রায় ৭০ জন কনস্টেবল, ১০ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক এবং দুজন ডিএসপি র‍্যাঙ্কের অফিসার। রুট মার্চ চলাকালীন বাহিনীর সদস্যদের গ্রাম পরিক্রমা করতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, আগাম বাহিনী মোতায়েনের ফলে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের এই পদক্ষেপ কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।

আরও পড়ুন-  সবে সাড়ে তিন লক্ষ নিষ্পত্তি, যে গতিতে কাজ এগোচ্ছে কতজন ভোট দিতে পারবেন

রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) নির্ঘণ্ট এখনও প্রকাশ হয়নি। যেকোনও দিন ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। পয়লা মার্চ অর্থাৎ রবিবার প্রথম দফায় ২৪০ কোম্পানি বাহিনী বাংলায় এসেছে।শুরু হয়েছে রুট মার্চও। ১০ মার্চের আগেই দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। দ্বিতীয় পর্যায়ে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) আসছে রাজ্যে বলে জানা গিয়েছে। এই ধাপে রাজ্যের কোথায় কত বাহিনী মোতায়েন (Central Force Deployment) করা হবে তা চূড়ান্ত করে ফেলল নির্বাচন কমিশন (Election Commission)। কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, সবথেকে বাহিনী মোতায়েন হচ্ছে দক্ষিণ ২৪ পরগণায় অর্থাৎ বারুইপুর, ডায়মন্ড হারবার এবং সুন্দরবনে।

দ্বিতীয় পর্যায়ে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ৭-৮ মার্চের মধ্যেই দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী চলে আসবে রাজ্যে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D